এক্সপ্লোর

South 24 Parganas: দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় ছেলের অত্যাচার, পাল্টা মারলেন বাবা-মা

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার কাঁঠালবেরিয়া গ্রামে ছোট ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তাকে পাল্টা মারলেন বাবা-মা। মার খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে।

শান্তনু নস্কর, বাসন্তী: মাঝেমধ্যেই নেশাগ্রস্ত (Drunk) অবস্থায় বাড়ি ফিরে বাবা-মাকে (Parents) মারধর, গালিগালাজ করত ছেলে। দীর্ঘদিন ধরে এই অত্যাচার (Torture) সহ্য করতে হচ্ছিল বাবা-মাকে। শেষপর্যন্ত তাঁরা আর অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে পাল্টা মারলেন বাবা-মা। মার খেয়ে গুরুতর আহত ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তী থানা (Basanti Police Station) এলাকার কাঁঠালবেরিয়া গ্রামে। ভোলা মণ্ডল ও তাঁর স্ত্রী অঞ্জলির মণ্ডলের অভিযোগ, ছোট ছেলে রাজু মণ্ডল দীর্ঘদিন ধরেই তাঁদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল। সে বেশিরভাগ দিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে মারধর ও গালিগালাজ করত। গতকাল সন্ধেবেলাও নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে অত্যাচার শুরু করে। বাবা-মাকে মারার জন্য সে লাঠি নিয়ে তেড়ে যায়। তখন তার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে পাল্টা মারতে শুরু করেন বাবা-মা।

ভোলা মণ্ডল জানিয়েছেন, ‘প্রায়দিনই বাড়িতে এসে আমার ও আমার স্ত্রী উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারধর করত ছোট ছেলে। সহ্য করতে না পেরে পাল্টা মেরেছি। ওকে আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন খুনের পরিকল্পনা সওকতকে! বঁটি -ঝাঁটা নিয়ে রাস্তায় তৃণমূল, কড়া শাস্তির দাবি

অন্যদিকে, এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ভাসায় শ্যুটআউট। দফায় দফায় বোমাবাজি। চলল গুলি। একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত লাগে। কয়েকরাউন্ড গুলি চলে বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও ৩টি তাজা বোমা।

স্থানীয় সূত্রে খবর, রাতে দুই সঙ্গীকে নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা বীরেন মণ্ডল। অভিযোগ, বাড়ির কাছে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয়। পরপর কয়েকরাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। বীরেনের সঙ্গী প্রদীপ নস্করের পায়ে গুলি লাগে। বন্দুকের বাঁট দিয়ে মেরে আরেক সঙ্গী প্রভাত গায়েনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের পরিবারের দাবি, পুজোর সময় এলাকায় এক ব্যক্তির ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। তার প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই হামলা। গুলিবিদ্ধ যুবক এসএসকেএমে ভর্তি। হামলার কারণ খতিয়ে দেখছে বিষ্ণপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget