এক্সপ্লোর

Dhupguri News: কাকভোরে সবজি বোঝাই গাড়ি উল্টে বিপত্তি, চাপা পড়ে মৃত্যু এক জনের, জখম দুই

Dhupguri News: মরঙ্গ চৌপতি সংলগ্ন জংলি বাড়ি (Jalpaiguri News) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কাকভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ধূপগুড়িতে (Dhupguri Accident)। সবজি ভর্তি গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিলেন কয়েক জন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি তাতে এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দু’জন।

ধূপগুড়ি (Dhupguri News) ফালাকাটা রাস্তার জংলি বাড়ি সংলগ্ন এলাকার ঘটনা। রবিবার ভোর ৬টা নাগাদ এই দুর্ঘটনা (Road Accident) ঘটে। এ দিন ভোরে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত কাউয়ার টারি গ্রাম থেকে শসা এবং টমেটো গাড়িতে চাপিয়ে ধূপগুড়ি বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন কয়েক জন।

সেই সময় মরঙ্গ চৌপতি সংলগ্ন জংলি বাড়ি (Jalpaiguri News) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। গাড়ির চাকা খুলে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। তীব্র শব্দে উল্টে যায় গাড়িটি। তাতেই ঘুম ভেঙে যায় আশেপাশের এলাকার বাসিন্দাদের। বেরিয়ে দেখেন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। তড়িঘড়ি পুলিশকে খবর দেন তাঁরা।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: 'রাজনীতির বাইরেও ব্যক্তিগত সখ্যতা ছিল' সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যপালের

এর পর স্থানীয়রাই গাড়ির ভিতর থেকে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে এক জনকে মৃত (Death) বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে এনেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরেশ সরকার। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত কাউয়ার টারি এলাকার বাসিন্দা ছিলেন।

এর আগে, গত বছর পাথর বোঝাই গাড়ি উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ধূপগুড়িতে। তাতে ১৪ জন প্রাণ হারান। সে বার জলঢাকা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা গাড়ির উপর পড়ে যায় একটি পাথর বোঝাই লরি। আরও দু'টি ছোট গাড়ি পিষে যায় লরির নীচে। তাতে ১৪ জন মারা যাওয়ার পাশাপাশি, বেশ কয়েক জন গুরুতর জখমও হন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget