এক্সপ্লোর

Howrah Chaos : আরপিএফের লাঠিতে সাঁতরাগাছিতে মাথা ফাটল হকারের, রেল অবরোধ রামরাজাতলায়

Train Stopped:অবরোধের জেরে একাধিক স্টেশনে ডাউন চেন্নাই হাওড়া মেল,ডাউন পন্ডিচেরি হাওড়া দুরন্ত এক্সপ্রেস,ডাউন পাঁশকুড়া হাওড়া লোকালসহ একাধিক ট্রেন সাঁতরাগাছি স্টেশনসহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

সুনীত হালদার, হাওড়া : সাঁতরাগাছি স্টেশন (Santragachi Rail Station) আরপিএফের লাঠিতে এক হকারের মাথা ফাটার অভিযোগে বিক্ষোভ। আরপিএফের লাঠিচার্জের অভিযোগে হকারের মাথা ফাটার জেরে ক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছির পাশের রামরাজাতলা স্টেশনে চলে রেল অবরোধ। যার জেরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন (Train) বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। রাতের দিকে ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর তা উঠে যায়। যদিও লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে আরপিএফ সূত্রে পাল্টা দাবি করা হয়েছে, বেআইনিভাবে স্টেশনে হকারি চকছিল। এতে বাধা দেওয়া হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় একজনের। সবমিলিয়ে গোটা ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়।

কীভাবে ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত রাত সাড়ে আটটা নাগাদ। হকাররা দাবি সাঁতরাগাছি স্টেশনের দু'নম্বর প্লাটফর্মে কয়েকজন হকার জিনিস বিক্রির সময় আরপিএফ জওয়ানরা তাদের আটক করে এবং তাদের জিনিসপত্র রেল লাইনে ছুড়ে ফেলে দেয়। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই হকারকে আরপিএফ অফিসে আটক করে নিয়ে যায় সেই সময় অন্যান্য হকারদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে প্রায়  ১০০ জন হকার। তারা আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। হকারদের অভিযোগ হঠাৎ কাউকে কিছু না বলে আরপিএফ জওয়ানরা তাদের ওপর লাঠি চালায়। 

যদিও আরপিএফ এর পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়ছে। এক আরপিএফ অফিসারের বক্তব্য বিক্ষোভের সময় লাঠি উঁচিয়ে তাড়া করলে হকাররা রেললাইনে পড়ে গেলে তারা আহত হয়। এরপর কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে রামরাজাতলা স্টেশনে রেল অবরোধ শুরু করেন হকাররা। রাত দশটা থেকে প্রায় দেড় ঘণ্টা চলে যে অবরোধ। যার জেরে একাধিক স্টেশনে ডাউন চেন্নাই হাওড়া মেল, ডাউন পন্ডিচেরি হাওড়া দুরন্ত এক্সপ্রেস, ডাউন পাঁশকুড়া হাওড়া লোকালসহ একাধিক ট্রেন সাঁতরাগাছি স্টেশনসহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। চরম বিপাকে পড়েন  যাত্রীরা।

ঘটনা প্রসঙ্গে, দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কেএস আনন্দ বলেছেন, 'প্ল্যাটফর্মে হকারি করা বেআইনি, তাই তাদের বাধা দেওয়া হয়।'

প্রসঙ্গত, জরিমানার নামে যখন তখন মোটা টাকা আদায়ের অভিযোগ ঘিরে গতকাল ধুন্ধুমার বেঁধেছিল মেচেদা রেল স্টেশনে। রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে নামে হকার ইউনিয়ন। তাদের হটাতে লাঠিচার্জ করার অভিযোগ ওঠে রেল পুলিশের বিরুদ্ধে (GRP)। যে লাঠিচার্জের জেরেই এক হকারের মাথা ফেটে যায় বলেই অভিযোগ ওঠে। 

আরও পড়ুন- ‘সবে অপা পর্ব হয়েছে, এখনও ওয়েব সিরিজের অনেক পর্ব বাকি আছে', কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget