এক্সপ্লোর

Sukanta Majumdar : ‘সবে অপা পর্ব হয়েছে, এখনও ওয়েব সিরিজের অনেক পর্ব বাকি আছে', কটাক্ষ সুকান্তর

BJP : কয়েকদিন আগে অমিত শাহের সঙ্গে দেখা করে বেরিয়ে শুভেন্দু বিস্ফোরক সুরে জানিয়েছিলেন, ‘তৃণমূল নেতা-নেত্রী-সহ ১০০ জনের নাম জমা দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে’।

কলকাতা : ‘সবে অপা পর্ব হয়েছে, এখনও ওয়েব সিরিজের অনেক পর্ব বাকি আছে’, ধর্মতলায় বিজেপির (BJP) ধর্নামঞ্চে শিক্ষক নিয়োগ-দুর্নীতি নিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু কী কথা হয়েছে বলব না। অপেক্ষা করুন, ওয়েব সিরিজের ২টি পর্ব দেখা গেছে, আরও পর্ব আছে। অপা পর্বর পরে আরও কত কী পর্ব আসবে, দেখতে থাকুন’।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে অমিত শাহের সঙ্গে দেখা করে বেরিয়ে শুভেন্দু বিস্ফোরক সুরে জানিয়েছিলেন, ‘তৃণমূল নেতা-নেত্রী-সহ ১০০ জনের নাম জমা দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে’, ‘৪ বিধায়কের লেটারপ্যাড-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ জমা দিয়েছি’। 

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে ৫ অগাস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় পথসভা করবে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, 'পার্থ চট্টোপাধ্যায় নিজে বলেছেন উদ্ধার হওয়া টাকা ওনার নয়। নেপথ্যে কি বৃহত্তর ষড়যন্ত্র ? বাংলা ও দেশের মানুষের সামনে আসা উচিত। ৬ অগাস্ট থেকে ৮ অগাস্ট, পরে ১৬ থেকে ১৮ অগাস্ট ব্লকস্তরে মিছিল, ধর্না চলবে।'  

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণ ও তৃণমূল থেকে সাসপেন্ড করার পর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলির পাঁঠা করা হচ্ছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন বিজেপি সভাপতি। সুকান্ত মজুমদার বলেছিলেন,  'পার্থ চট্টোপাধ্যায় একা এই কাজ করতে পারে না। পার্থ চট্টোপাধ্য়ায়কে বলির পাঁঠা করা হল'। বিজেপির রাজ্য সভাপতি জোড়েন  'এটার সঙ্গে পুরো সরকার জড়িত। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আবার ভোট হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা বাংলা শাসন করবে। একা পার্থ জড়িত হতে পারে না। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে জেলায় জেলায় তৃণমূলের নেতারা লিস্ট পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীই নাম পাঠাতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না? সব চোরগুলোকে জেলে পাঠাতে হবে'।

আরও পড়ুন- আজই ৪ দিনের সফরে দিল্লিতে মমতা, আগামীকাল মোদি-সাক্ষাৎ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget