এক্সপ্লোর

Howrah Kolkata Ferry Service Stopped : বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা, রবিবার পর্যন্ত হয়রানির আশঙ্কা

Howrah Kolkata Ferry Service: ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কলকাতা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। 

সুনীত হালদার, হাওড়া : হাওড়া থেকে কলকাতা পৌঁছতে বহু মানুষের ভরসা ফেরি পরিষেবা। বাসের ভিড়  বা যানজট এড়িয়ে ঠিক সময়ে অফিস , স্কুল , কলেজ পৌঁছতে অনেকেই ভরসা রাখেন লঞ্চ পরিষেবায়। কিন্তু অভিযোগ , সকালে এসেই নাকি নিত্যযাত্রীরা জেনেছেন হাওড়া থেকে ফেরি পরিষেবা আগামী রবিবার অবধি বন্ধ থাকবে। আর তারপরই শুরু হয় হয়রানি। 

১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কলকাতা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের তরফে দেওয়া এমনই নোটিস ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা তৈরি হল হাওড়া ফেরিঘাটে। যাত্রীদের দাবি, আগাম কোনওকিছু না জানিয়ে এই নোটিস দেওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন তাঁরা।  

হাওড়া থেকে কলকাতায় আসার জন্য় নিত্য়যাত্রীদের অন্য়তম বড় ভরসা ফেরি পরিষেবা। হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার, আহিরিটোলা, ফেয়ারলি প্লেস, আর্মেনিয়ান ঘাট, ও বাবুঘাটের মধ্য়ে প্রতিদিন অসংখ্য় লঞ্চ চলাচল করে। 
প্রায় ২৫ হাজার নিত্য়যাত্রী প্রত্য়েক দিন লঞ্চে যাতায়াত করেন। এমনই একজন অমল সরকার। জানালেন, রোজই লঞ্চে যাতায়াত করেন। কালও করেছেন। কিন্তু জানতেনই না মঙ্গল থেকে রবি লঞ্চ বন্ধ। বললেন, ' কালকে রাতে এসেছি আহিরিটোলা থেকে। কোনও ইনফরমেশন নেই। নিত্য়যাত্রী। কুপনে চলি। আজ সকালে দেখছি যে লঞ্চ বন্ধ আছে। সেটা তো গতকাল জানানো উচিত ছিল।'  তেমনই অরুণ বন্দ্যোপাধ্যায় জানালেন, 'দেখলাম যে লঞ্চ বন্ধ গেট বন্ধ। হঠাৎ জানা নেই কিছু নেই। কোনও খবর নেই। কালকেও এলাম আমরা। আগামী দিন বন্ধ থাকবে না কতদিন বন্ধ থাকবে কিছু বলা হয়নি।' 

যদিও ফেরি পরিষেবার দায়িত্বে থাকা হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির দাবি, পরিষেবা বন্ধ রাখার কথা আগাম জানানো হয়েছিল।  'আমরা অনেক আগে থেকেই পেপারে দিয়েছিলাম। আমাদের স্য়ার পুরো চেষ্টা করছিল যে লঞ্চগুলো আমরা পেয়ে যাব। পরিবহণ মন্ত্রী বলেছিলেন এখানে ১৫টা লঞ্চ দেওয়া হবে। কোনও কারণে এটা হয়নি। তাই রক্ষণাবেক্ষণের জন্য় অন্তত ৪টে দিন সার্ভিস স্থগিত রেখেছি।' 

ফের পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় নিত্য়যাত্রীরা।  

আডবাণী-জোশিকে যোগ না দেওয়ার অনুরোধ, রাম মন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রিত তালিকায় কারা ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                       

 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget