এক্সপ্লোর

Howrah: নবান্নের কাছে, দ্বিতীয় হুগলি সেতুর নীচে ভোরবেলা আগুন

Howrah News:পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

সুনীত হালদার, হাওড়া: নবান্নর কাছে আগুন। ভোর ৪টে নাগাদ শিবপুর (shibpur) থানা এলাকার মনসাতলায় দ্বিতীয় হুগলি (second hooghly) সেতুর অ্যাপ্রোচ রোডের নীচে ঘুঁটের স্তূপে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের দুটি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। মাসকয়েক আগে একই জায়গায় একটি সরকারি অফিসের পিছনে খড়ের গাদায় আগুন লাগে। 

হাওড়া শিবপুর থানা অন্তর্গত মনসাতলায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডের নিচে ও রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নর খুব কাছে শুক্রবার ভোররাতে হঠাৎ আগুন লাগে। ভোর চারটে নাগাদ দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ঘুঁটের পাহাড়। স্থানীয় সূত্রে খবর, সেই সময়  স্থানীয় এক বাসিন্দা দেখতে পান যে ধোঁয়া বেরোচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য বাসিন্দাদের এবং  শিবপুর থানায় খবর দেন। পুলিশ খবর দেয় দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  তবে এইভাবে আগুন লেগে যাওয়ার ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য মাস কয়েক আগে নবান্নর কাছে একটি সরকারি অফিসের পেছনে ওই একই জায়গায় আগুন লেগেছিল। ফের ওখানে  ভোররাতে কেমন করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। যদিও দমকল আধিকারিকদের অনুমান কেউ বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো ফেলায় এই আগুন লাগে। এক স্থানীয় বাসিন্দা  জানিয়েছেন এইখানে কয়েকদিন আগে একজন ঘর করার জন্য এসেছিল। তাঁকে বারণ করা হয়। সেদিন সে হুমকি দিয়েছিল যে আবার এখানে আগুন লাগিয়ে দেবে। সম্ভবত সেই ছেলেটি এই আগুন লাগায়। এমনটাই তাঁর আশঙ্কা‌। এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও ভোরবেলায়  আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরো পড়ুন: ইভিএমে কারচুপি! ফরেন্সিক পরীক্ষার দাবি তুললেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আলিপুরদুয়ারে পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে শ্বাসরোধ করে খু*নের অভিযোগ, সাপে কামড়েছে বলে ভেবেছিলেন সকলে, তার পর...
আলিপুরদুয়ারে পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে শ্বাসরোধ করে খু*নের অভিযোগ, সাপে কামড়েছে বলে ভেবেছিলেন সকলে, তার পর...
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget