এক্সপ্লোর

Mamata Demands Forensic Test: ইভিএমে কারচুপি! ফরেন্সিক পরীক্ষার দাবি তুললেন মমতা

Mamata Banerjee: ফের উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। ভূপতিত অখিলেশ যাদব। যে ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ইভিএমে কারচুপি হয়েছে। ফরেন্সিক পরীক্ষার দাবিও তুললেন। 

কলকাতা: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। রেকর্ড গড়ে ফের একবার মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ভূপতিত হয়েছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। যে ফলাফল ঘোষণার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করলেন, ইভিএমে কারচুপি হয়েছে। ফরেন্সিক পরীক্ষার দাবিও তুললেন তিনি। 

মমতা বলেছেন, 'উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।'

বাংলার নির্বাচনেও যে ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছিল, এদিন ফের একবার সেই অভিযোগ করেছেন মমতা। বলেছেন, ‘বাংলায় একই জিনিস করার চেষ্টা হয়েছিল। মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে জিতেছে বিজেপি। ২০২৪ সালে কী হবে কেউ জানে না। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে বিজেপির ভালো হবে না। কংগ্রেস হেরেই চলেছে, এখন সব আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে। অখিলেশ কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি।'

গোয়ায় তৃণমূলের ফলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মমতা। বলেছেন, ‘গোয়ায় তৃণমূল ৩ মাসের মধ্যে ৬ শতাংশ ভোট পেয়েছে। এটা মানুষের জন্য জোট ছিল, জোটসঙ্গী দল কী করবে তা তাদের সিদ্ধান্ত।'

বৃহস্পতিবারই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল নির্বাচন বেড়িয়েছে। যাতে কার্যত গেরুয়া ঝড় দেখা গিয়েছে। চারটি রাজ্যের বিধানসভায় বড় জয় পেয়েছে বিজেপি। যার মধ্যে ছিল উত্তরপ্রদেশও। সেই উত্তরপ্রদেশ, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে জনসভা করে এসেছিলেন। অথচ উত্তরপ্রদেশের নির্বাচনেও দেখা গিয়েছে যোগী রাজ। রেকর্ড গড়ে ফের একবার উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। যে ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দিয়েছেন, ২০২২ সালের বিধানসভা ভোটের ফল ২০২৪ সালের লোকসভা ভোটের পূর্বাভাস দিয়ে গেল।

শুক্রবার প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা। বলে দিলেন, ‘ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদি। আক্রমণাত্মক নয়, সংযত হোন।’ ২০২৪ সালের লোকসভা ভোটে মোদির বড় জয়ের পূর্বাভাসকেও উড়িয়ে দিয়েছেন মমতা। সাফ বলে দিলেন, 'কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, ২০২৪-এর জন্য লাফাচ্ছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget