এক্সপ্লোর

Howrah Accident: পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল তরুণের, শোকের ছায়া হাওড়ার বাড়িতে

Howrah News: বাইকটি যখন দুপুর আড়াইটা নাগাদ কোনা এক্সপ্রেস ওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে উঠতে যায় সেই সময় পিছন থেকে একটি লরি ধার থেকে বাইকটিকে চেপে দেয়।

সুনীত হালদার, হাওড়া:  বাবার সঙ্গে বাইকে চেপে MBA পরীক্ষার ইন্টারভিউ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সেই গুরুতর জখম হয়েছিলেন বাবা এবং ছেলে। গতকাল দুপুরে দুর্ঘটনাটি ঘটে নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে। আজ, শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয় একটি বেসরকারি হাসপাতালে। তাঁর বাবা ওই হাসপাতালের আইসিইউতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ধরা পড়েনি ঘাতক লরি এবং চালক। 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু: হাওড়ার দক্ষিণ বাকসাড়া পোলেন পাড়ার বাসিন্দা সুব্রত কুন্ডু(৫৩) শিশুদের একটি স্কুল চালান। গতকাল তাঁর একমাত্র ছেলে সস্মিত কুন্ডু (২৩) কে বাইকে  চাপিয়ে কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল এমবিএ ভর্তির ইন্টারভিউ। বাইকটি যখন দুপুর আড়াইটা নাগাদ কোনা এক্সপ্রেস ওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে উঠতে যায় সেই সময় পিছন থেকে একটি লরি ধার থেকে বাইকটিকে চেপে দেয়। সুব্রতবাবু বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন বাবা এবং ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হন দুজনেই। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, দুজনের শরীরে একাধিক হাড় ভেঙে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে অচৈতন্য হয়ে পড়েন সস্মিত। তাঁদের দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সস্মিতের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। তাঁর বাবা এখনও আইসিইউ তে ভর্তি আছেন। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ এখনো তাঁকে দেওয়া হয়নি। এই ঘটনায় আত্মীয়, পরিজন এবং বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। চ্যাটার্জিহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ধরা পড়েনি ঘাতক লরি অথবা চালক। কোনা এক্সপ্রেস ওয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। লরির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

চলতি সপ্তাহে কোচবিহারের খাপাইডাঙায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় শিক্ষক দম্পতি ও তাঁদের দুই সন্তানের। মৃত সঞ্জিত রায় ও বিপাশা সরকার রায় বানেশ্বরের বাসিন্দা। নাটাবাড়ি হাইস্কুলের শিক্ষক সঞ্জিত গতকাল রাতে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে তুফানগঞ্জের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। রবিবার রাত ১১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় সঞ্জিত, তাঁর স্ত্রী নাটাবাড়ি প্রাথমিক স্কুলের শিক্ষিকা বিপাসা সরকার রায় ও দম্পতির ৬ ও ২ বছরের দুই সন্তানের। পুণ্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে চারজনের দেহ উদ্ধার করে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: TMC Leader Arrest: তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
SFI College Street Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget