এক্সপ্লোর

Howrah News: ২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার এক

Howrah Crime News: হাওড়ায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল মূল অভিযুক্তকে। ধৃত অভিযুক্তর নাম রাজু সিংহ।

সুনীত হালদার, হাওড়া: গত ২২ মে হাওড়া থানার অন্তর্গত আই আর এস বেলিলিয়াস লেনের একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার হয়। তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাওড়া (Howrah) সিটি পুলিশের গোয়েন্দাদের পাশাপাশি তদন্ত শুরু করেছিল হাওড়া থানার পুলিশ।  হাওড়ায় রাজমিস্ত্রি খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল মূল অভিযুক্তকে। ধৃত অভিযুক্তর নাম রাজু সিংহ।

পুলিশের হাতে গ্রেফতার রাজমিস্ত্রি খুনে মূল অভিযুক্ত-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় রাজমিস্ত্রি খুনের (Murder) ঘটনার তদন্ত করতে গিয়ে গোপন সূত্র মারফত তাঁরা জানতে পারেন যে, ঘটনার পরই কলকাতা থেকে অভিযুক্ত রাজু পালিয়ে যায় আসানসোলে। পরে পুলিশ তাকে টোপ দিয়ে হাওড়ায় ডেকে নিয়ে আসে। অভিযুক্ত রাজু সিংহ হাওড়ায় আসার পরই তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, পুলিশের জেরাতে মূল অভিযুক্ত রাজু সিংহ স্বীকার করে নিয়েছে যে, ২০০ টাকার জন্য নিজের বন্ধু বাবলু সিংহকে সে খুন করেছে। আজ অভিযুক্তকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুন - Howrah News: মত্ত চালকের হাতে স্টিয়ারিং, গাড়ি, বাইক গুঁড়িয়ে ফুটপাতে লরি, মধ্যরাতে দুর্ঘটনা বালি খালের কাছে

প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে যে, ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা বাবলু সিংহ ও রাজু সিংহ দুজনে একসঙ্গে হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুজনেই পেশায় রাজমিস্ত্রি। সেখানে থেকেই প্রতিদিন জন মজুরির কাজ করতেন দুজনে। সম্প্রতি টাকা নিয়ে বচসা বাধে দুই বন্ধুর মধ্যে। ২০০ টাকা কম পাওয়ার রাগে বন্ধু বাবলু সিংহকে খুন করে পালায় রাজু। পুলিশের কাছে জেরায় সমস্ত ঘটনা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। শোনা যায়নি কোনও চিৎকার-চেঁচামেচি! ঘরের মধ্যে নেই কোনও ধস্তাধস্তির চিহ্নও! এ দিকে রক্তে ভেসে যাচ্ছে ঘর। আর বিছানার ওপর পড়ে রয়েছে নিথর দেহ। বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার বেলিলিয়াস লেনে।

সেরা শিরোনাম

Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget