এক্সপ্লোর

Howrah News: মত্ত চালকের হাতে স্টিয়ারিং, গাড়ি, বাইক গুঁড়িয়ে ফুটপাতে লরি, মধ্যরাতে দুর্ঘটনা বালি খালের কাছে

Road Accident: ক্ষতিপূরণের দাবিতে লরি চালককে বেশ কিছুক্ষণ আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লরি চালককে আটক করে।  

সৌমিত্র রায়, হাওড়া: মধ্যরাতে বালি খালের (Bally Canal) কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসা লরি উঠে পড়ল ফুটপাতে। তার ধাক্কায় কার্যত গুঁড়িয়ে গেল একটি গাড়ি এবং দু'টি মোটর সাইকেল। হতাহতের কোনও খবর না থাকলেও, এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে লরির চালককে গ্রেফতার করে (Howrah News)। 

মধ্যরাতে বালি খালের কাছে দুর্ঘটনা

বৃহস্পতিবার রাত সওয়া ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে (Road Accident)। উত্তরপাড়ার দিক থেকে বালি অভিমুখে ছুটে আসছিল লরিটি। সেই সময় বালি খালের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে আসছিল লরিটি। প্রথমে একটি গাড়িকে ধাক্কা মার। তার পর কার্যত গুঁড়িয়ে দেয় একটি মোটর সাইকেলকে। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে সরিটি। 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরির চালক মত্ত অবস্থায় ছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অভিযোগ তাঁদের। দুর্ঘটনার পর ওই লরিটিকে ঘিরে ফেলেন স্থানীয়রা। আটকে রাখেন লরির চালকদের। ক্ষতিপূরণের দাবি উঠতে থাকে তাঁকে ঘিরে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই চালককে গ্রেফতার করেছে তারা। 

আরও পড়ুন: Actress Death: বিদিশার বন্ধু, আরও এক অভিনেত্রীর দেহ উদ্ধার পাটুলি থেকে

এর আগে, বৃহস্পতিবার শহর কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পান অভিনেত্রী অনন্যা গুহ। তাঁর গাড়ির উপর ভেঙে পড়ে একটি গাছ। শ্যুটিংয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে। 

শহরে দুর্ঘটনার কবলে অভিনেত্রী

ভবানীপুরে (Bhawanipur) দুর্ঘটনার (Accident) কবলে অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। চলন্ত গাড়িতে পড়ে যায় গাছ। টালিগঞ্জে শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা। গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীকে।

অনন্যা গুহর বাবার কথায়, হঠাৎই গাছ ভেঙে পড়ে তাঁদের গাড়ির ওপর। ব্রেক কষতে পারায় অল্পের ওপর দিয়ে বাঁচেন। তবে তাঁর দাবি আর একটু হলে গাছ যদি গাড়ির মাঝে পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget