এক্সপ্লোর

Hawker agitation: ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলার জেরে হকার মৃত্যুর অভিযোগ, RPF-এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Howrah News: চলন্ত ট্রেন থেকে পড়ে হকার মৃত্যুর জেরে আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল জাতীয় বাংলা সম্মেলন নামে একটি সংগঠন। আরপিএফ কর্মী ধাক্কা মেরে ওই হকারকে ট্রেন থেকে ফেলে দিয়েছে বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া: চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে একজন হকারের। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া অভিযোগ উঠেছে ট্রেনে কর্তব্যরত এক আরপিএফ কর্মীর বিরুদ্ধে। সোমবার অভিযুক্ত সেই আরপিএফ (RPF) কর্মীকে গ্রেফতারের দাবি জানিয়ে হাওড়া (Howrah) স্টেশন থেকে কলকাতা পর্যন্ত বিক্ষোভ মিছিল করলেন হকাররা (Hawker union Rally)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হুগলি জেলার কামারকুণ্ডু স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় রাকেশ ঘোষাল নামে এক হকারের। অভিযোগ, তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একজন আরপিএফ কর্মী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত আরপিএফ কর্মীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করলেন হকাররা।

আরও পড়ুন: Mamata Banerjee: গড়িয়াহাট ও হাতিবাগানে হকার বসা নিয়ে কলকাতা পুরসভাকে তোপ, কড়া বার্তা মমতার

সোমবার সকালে ওই মিছিল শুরু হয় হাওড়া স্টেশনের সামনে থেকে আর শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। মিছিলের আয়োজক হকার সংগঠন জাতীয় বাংলা সম্মেলনের অভিযোগ, আরপিএফ গুণ্ডার ভূমিকা পালন করছে। ওরা রাকেশ মণ্ডল নামে ওই রেলের হকারকে ট্রেন থেকে ফেলে দিয়ে খুন করেছে। অবিলম্বে দোষী আরপিএফ কর্মীকে শাস্তি দেওয়ার পাশাপাশি মৃত হকারের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূর্ণ দিতে হবে। সেই সঙ্গে ট্রেনে বেচাকেনা চালানোর জন্য হকারদের যে কার্ড রয়েছে তার আইনি স্বীকৃতিও দাবি করা হয় মিছিলের আয়োজকদের তরফে।

ওই হকার সংগঠনের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আগে যাদের থেকে টাকা নিয়েছেন তাদের কাছে রেল বিক্রি করে দিচ্ছেন।  

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে সরকার অনুমোদিত দোকান থাকলে চলন্ত ট্রেনে বেচাকেনার জন্য কোনও অনুমতি দেওয়া হয় না রেলের তরফে। তারপরও দীর্ঘদিন ধরে লোকাল ও এক্সপ্রেস ট্রেনে হকারি করে জীবন যাপন করেন অনেকে। তাঁদের উপর মাঝে মধ্যে অত্যাচার করার অভিযোগ ওঠে রেল পুলিশের বিরুদ্ধে। তবে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলার জেরে মৃত্যুর ঘটনা খুব একটা ঘটে না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: পুরসভার 'পারফরম্যান্স রিভিউ'! আজ মমতার মার্কশিটে কার কত নম্বর?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget