এক্সপ্লোর

Howrah News: স্মরণে স্বামী বিবেকানন্দ, হাওড়ায় নির্মাণ করা হল তোরণ 'বিবেক দুয়ার'

Howrah News Update: ১৮৯৮ সালের ৬ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে স্বামী বিবেকানন্দ ১৫ জন গুরু ভাইকে নিয়ে তিনটে নৌকায় চেপে আলমপুর বাজার মঠ থেকে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে আসেন।

সুনীত হালদার, হাওড়া: স্বামী বিবেকানন্দের  শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পদার্পণকে স্মরণীয় করে তুলতে নির্মাণ করা হল তোরণ বিবেক দুয়ার। ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব দিবস উপলক্ষে ওই তোরণের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী মহারাজ।

১৮৯৮ সালের ৬ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন স্বামী বিবেকানন্দ ১৫ জন গুরু ভাইকে নিয়ে তিনটে নৌকায় চেপে আলমপুর বাজার মঠ থেকে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে আসেন। এরপর তিনি মৃদঙ্গ বাজিয়ে রাস্তায় গান গাইতে গাইতে এক কিলোমিটার দূরে শ্রীরামকৃষ্ণের ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে আসেন। ওই বাড়িতেই শ্রীরামকৃষ্ণদেবের পুজো উপলক্ষে বার্লিন থেকে তৈরি করিয়ে আনা একটি বিশেষ পোরসেলিন পটের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজী বলেন, "ওই বাড়িতে বসেই স্বামী বিবেকানন্দ ধ্যানে বসে ঠাকুরের প্রণাম মন্ত্র রচনা করেন যা গোটা পৃথিবীতে ভক্তদের কাছে সবচেয়ে বেশি পরিচিত।"                                                                     

নবগোপাল ঘোষের বাড়িতে আতিথেয়তায় মুগ্ধ হয়ে স্বামীজি তাঁর মাথার পাগড়ি খুলে তা তুলে দেন বাড়ির গৃহিণী নিস্তারিণী দেবীর হাতে। এর আগে ওই পাগড়ি পরিধান করে স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন। সেই ইতিহাসকে স্মরণীয় করে তুলতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় রামকৃষ্ণপুর ঘাটের কাছে ফরশোর রোডের ওপর  একটি বিশেষ তোরণ তৈরি করলেন। ওই গঙ্গা ঘাটে স্বামীজীর পদার্পণের ১২৭ বছর পর এই উদ্যোগে খুশি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মানুষ ছাড়াও প্রায় ১৫০ জন সন্ন্যাসী অংশগ্রহণ করেন। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, "বছর দুয়েক আগে স্বামীজীর পদার্পণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এই তোরণ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। গত বছর শিলান্যাসের পর এবার উদ্বোধন করা হল। এই  ঘাট মানুষের কাছে তীর্থক্ষেত্র। এর চারপাশটা যাতে সুন্দর করে সাজানো যায় সে ব্যাপারে পরিকল্পনা করা হবে।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ।

আরও পড়ুন: Saline Controversy: 'রিঙ্গার ল্যাকটেটে কোনও গলদ নেই,' স্যালাইন বিতর্কে মন্তব্য মমতার

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget