এক্সপ্লোর

Saline Controversy: 'রিঙ্গার ল্যাকটেটে কোনও গলদ নেই,' স্যালাইন বিতর্কে মন্তব্য মমতার

Mamata Banerjee: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিরোধীরা স্যালাইন-ইস্যু তুলেছেন...জানিয়ে দেবেন, রিঙ্গার ল্যাকটেটে কোনও গলদ নেই।''

কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। যা নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্য়বস্থা। এই আবহে এবার মুখ্যমন্ত্রী দাবি করলেন, গুণগত মানে কোনও গলদ নেই সংশ্লিষ্ট স্যালাইনের। 

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল'-এর তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। পরিবার সূত্রে খবর পাওয়া যায়, ৮ জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিক্য়াল কলেজে, সুস্থ সন্তানের জন্ম দেন চন্দ্রকোণার বাসিন্দা, মামণি রুইদাস। পরিবারের অভিযোগ, স্য়ালাইন দেওয়ার পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ৯ জানুয়ারি রাতে মৃত্য়ু হয়। প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে ব্য়বহার করা হয় 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'। সামনে আসে 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে'র পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে প্রসূতির। ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী দাবি করলেন, স্যালাইনে কোনওরকম গলদ নেই। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিরোধীরা স্যালাইন-ইস্যু তুলেছেন...জানিয়ে দেবেন, মেদিনীপুর মেডিক্যালে যে ব্যাটের  রিঙ্গার ল্যাকটেট ব্যবহৃত হয়েছিল তা স্টেট ড্রাগ কন্ট্রোল এন্ড রিসার্চ ল্যাবরেটরি টেস্ট করা হয়। তার গুণগত মানে গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে পাঠানো হয়েছিল। সঠিক মানের ওষুধের প্রোটোকল রয়েছে, তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ করা অসম্ভব। সেন্ট্রাল মেডিক্যাল স্টোর হাসপাতালে স্যালাইন পাঠানোর আগে প্রতিটি ব্যাচ আলাদা করে পরীক্ষা করে দেখা হয়। এমনকী NABL থেকেও পরীক্ষা করানো হয়। হাসপাতাল সার্টিফিকেট দেখেই তবে সাপ্লাই রিসিভ করে।''

যদিও এর আগে স্বাস্থ্য় ভবনে পেশ করা তদন্ত কমিটির ৫ পাতার রিপোর্টে বলা হয়, 'রিঙ্গার ল্যাকটেট' বিশুদ্ধ না হওয়াই বিপত্তির কারণ বলে তাদের সন্দেহ। রিপোর্টে বলা হয়েছে,প্রসূতিদের অসুস্থতার কারণ হিসেবে, 'RL ইনফিউশন' এবং 'অক্সিটোসিন ইঞ্জেকশনে'র ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না, তদন্ত কমিটির কাছে মেদিনীপুর মেডিক্য়ালের চিকিৎসকরা জানিয়েছেন। এখানেই কমিটির তদন্তে এও উঠে আসে যে, মেডিসিন বিভাগের রোগীদের ক্ষেত্রেও RL স্যালাইন প্রয়োগের পরই জ্বর এবং কাঁপুনি সমস্যা দেখা গেছে। সূত্রের খবর, তদন্ত কমিটির রিপোর্টে এও বলা হয়েছে, প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে 'অক্সিটোসিনে'র অতিরিক্ত ব্যবহার। ৫ জন রোগীর ক্ষেত্রেই নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত মাত্রায় 'অক্সিটোসিন' দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয়, প্রসূতি মৃত্যুর ঘটনার জন্য় চিকিৎসকদের দায়ী করে রাজ্য সরকার। ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। যার জল গড়িয়েছে আদালত পর্যন্তও। এই সাসপেন্ডেড চিকিৎসকদের মধ্য়ে একজন, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে পল্লবী দাবি করেছেন, তিনি প্রসূতিদের অ্যানাস্থেশিয়া করেছিলেন। অ্যানাস্থেশিয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়নি। তাঁকে অহেতুক সাসপেন্ড করা হয়েছে। 

আরও পড়ুন: Maha Kumbh 2025:"বড়লোকদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিবদের জন্য...'' মহাকুম্ভে বিপর্যয় নিয়ে আক্রমণ মমতার

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget