এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন, দ্রুত বের করা হল শ্রমিকদের

Howrah Fire Incident: হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।

হাওড়া: হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন (Fire Incident)। রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। তবে আগুন লাগার পরেই শ্রমিকদের দ্রুত বের করা আনা হয়েছে। দমকলের ৩টি ইঞ্জিন (Fire Engine) ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে পাশেই রয়েছে পাওয়ার হাউস ( Powr House) । তাই ঝুঁকি না নিয়ে, আগুন ছড়ানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

গতবছরের শেষেও এমনই একটি বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে। ট্যাংরায় (Tangra) প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন (Fire incident) লাগে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে (Fire Engine)আনার চেষ্টা চালায়। আগুন লাগতেই কালো ধোঁয়ায় ঢেকে যায় মুহূর্তে গোটা এলাকা। চারপাশে ঘন জনবসতি থাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাশাপাশি, কিছু দিন আগে গড়িয়ার জনবহুল এলাকায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় আস্ত একটি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভোরবেলা এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় সূত্রে দাবি, ভোর সাড়ে পাঁচটা নাগাদ  গড়িয়ায় স্টেশনের কাছে  তেঁতুলবেড়িয়া এলাকায় আগুন লাগে। বাড়িতে কেউ থাকেন না বলেই খবর। বিধ্বংসী এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে নাকানিচোবানি খেতে হয়  দমকলকর্মীদের। বহুক্ষণ  আগুনের গ্রাসে চলে যাওয়া বাড়িটির ভিতরে ঢুকতেই পারেননি দমকল কর্মীরা। যার জে অনেকটা সময় পেরিয়ে গেলেও প্রথমে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছায়।

স্থানীয় সূত্রে খবর, বাড়িতে কেউ থাকতেন না। স্পিকার তৈরির কারখানা হিসেবে বাড়িটি ব্যবহৃত হত।  ঘনবসতিপূর্ণ এলাকায় আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। এই আগুন যাতে পাশাপাশি বাড়িতে যেন না ছড়িয়ে পড়ে, তার জন্যই লড়াই চালান দমকল কর্মীরা। এত ঘনজনবসতিপূর্ণ এলাকায় কারখানা কীভাবে চলছিল ? কেন অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই সেখানে,  প্রশ্ন উঠছে। ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে লরির গ্যারাজে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারাজটি। লরি ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ও বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গোডাউনেও। আগুন নেভাতে কয়েক ঘণ্টার লড়াই দমকলের একাধিক ইঞ্জিনের। বন্ধ গ্যারাজে ইলেকট্রিকাল শর্ট সার্কিট  থেকে আগুন লাগতে পারে, অনুমান দমকলের।

আরও পড়ুন, 'গোটাটাই সেটিং নয় তো ?' মমতার উপস্থিতিতে রাজ্য়পালের 'বাংলায় হাতেখড়ি' নিয়ে প্রশ্ন সুজনের

গতবছর  নভেম্বর মাসে টেরিটি বাজারে (Tiretta Bazaar) তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের (fire) ঘটনায় প্রোমোটিং যোগের কারণে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ১২০ বছরের পুরনো বাড়িটির এমনিতেই ভগ্নদশা, অগ্নিকাণ্ডের পর আরও বিপজ্জনক হয়ে পড়ে বাড়িটি। এই অবস্থায় বাড়ির সদর দরজা বন্ধ করে দেয় পুলিশ, যাতে কেউ বিপজ্জনক বাড়িটিতে ঢুকতে না পারেন। শতাধিক বছরের পুরনো এই বাড়িটির তিনতলায় আগুন লাগে। ঝুঁকি নিয়ে জীর্ণ বাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালান দমকলকর্মীরা। রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানতে, ফরেন্সিক তদন্তের নির্দেশ দেন সেসময় দমকলমন্ত্রী। যদিও, অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।      

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget