এক্সপ্লোর

Howrah News: রঙের উৎসবে রক্তাক্ত রাস্তা, দোলে পৃথক দুর্ঘটনায় বলি ৬

Howrah Accident During Dol: দোলের দিন ৩ টি পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

সুনীত হালদার,হাওড়া: দোলের দিন ৩ টি পৃথক দুর্ঘটনায় (Accident)৬ জনের মৃত্যু হয়েছে। একদিকে উলুবেড়িয়ার দিক থেকে বাগনানে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। পাশাপাশি আমতার অশ্বথ তলায় আরও একটি দুর্ঘটনায় বলি হয় প্রাণ। তবে বেপরোয়া বেগ নাকি অন্য কোনও কারণ দায়ী এই দুর্ঘটনাগুলির জন্য, জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ (Police)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বাইকে চেপে ৩ যুবক উলুবেড়িয়ার দিক থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বিকেল ৩ টে নাগাদ কুলগাছিয়ার জয়রামপুরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে ৩ যুবক রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় নিতাই পাল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রদ্যুৎ মাইতি (২২) নামে অন্য এক যুবককে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত দুজনের বাড়ি বাগনান থানার কালিকাপুরে।

অন্যদিকে এদিন বিকেলে বাইক নিয়ে বীরশিবপুরের দিক থেকে উলুবেড়িয়ার দিকে আসার সময় কৈজুড়ীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে অনিকেত ঘোষ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী এলাকায়। অপরদিকে এদিন সন্ধ্যায় আমতার অশ্বথ তলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু হল। মৃত যুবকেরা হল আমতার সোমেশ্বরের বাসিন্দা কৌশিক কোলে (১৯) এবং কার্তিক পাত্র (১৮) ও ডোমজুড়ের বাসিন্দা সাহিল মল্লিক (২৬)। পুলিশ ৬ টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।

সম্প্রতি রাতের কলকাতায় বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা কবলে পড়ে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়ি। রাত সোয়া ১০ টা নাগাদ সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা গাড়িকে।  আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামই গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনায় আরাবুল-পুত্র হাকিমুলকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানা পুলিশ। রাতেই থানায় যান তৃণমূল নেতা আরাবুল। ঘণ্টা চারেক পর জামিনে মুক্তি পান হাকিমুল। আরাবুলের দাবি, নিছকই দুর্ঘটনা, পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। 

আরও পড়ুন, 'বীরভূমের দায়িত্ব নিতে আমি রাজি', অনুব্রত ইস্যুতে মন্তব্য মদনের

রাতের শহরে মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান রোগী-সহ যাত্রীরা।  রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। টায়ার বদলাতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার লেনে, দাঁড়িয়েছিল অ্যাম্বুল্যান্স। পিছন থেকে এসে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। হাজারও সতর্কতা জারি করেও দুর্ঘটনায় যবনিকা টানা যায়নি রাজ্যে।

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget