এক্সপ্লোর

Howrah News: রাজ্যের এই তৃণমূল নেতার বিরুদ্ধে 'সরকারি সামগ্রী' হাতিয়ে নেওয়ার অভিযোগ ! ব্যক্তিগত গোডাউন খুলতেই যা বেরিয়ে এল..

Howrah TMC Leader Detained: রাজ্যের এই তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি

সুনীত হালদার, হাওড়া :  তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে সরকারি সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য হাওড়া গ্রামীণের জয়পুর থানা এলাকার বিকেবাটি গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে  সরকারি ত্রিপল, বাদামের বীজ, গাছের ওষুধ ব্যক্তিগত গোডাউনে মজুত করে রাখার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিষেবা পৌঁছে না দিয়ে সেই ত্রিপল ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হয়।

আরও পড়ুন, নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর ওপর নৃশংস 'হামলা' ! নেওয়া হল এসএসকেএমে 

গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে সরকারি সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার জয়পুর থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে বিকেবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত বিকেবাটি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বজিৎ সাহা দীর্ঘদিন ধরে  সরকারি ত্রিপল, বাদামের বীজ, গাছের ওষুধ সহ একাধিক সামগ্রী নিজের ব্যক্তিগত গোডাউনে মজুত করে রাখতেন। যদিও সেগুলো সাধারণ গ্রামবাসীদের মধ্যে বিলি করার কথা ছিল।

এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিষেবা পৌঁছে না দিয়ে সেই ত্রিপল ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হত। পাশাপাশি ক্ষমতার দাপটে বহু সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্ত উপ প্রধানের বিরুদ্ধে। বুধবার  জয়পুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে আড়াইশোরও বেশি সরকারি ত্রিপল, বাদামের বীজ সহ একাধিক সরকারি সামগ্রী। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উপ প্রধান বিশ্বজিৎ সাহাকে আটক করে জয়পুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর আমতা দু'নম্বর ব্লকের বিডিও ওই উপপ্রধান কে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদি সন্তোষজনক কারণ দেখাতে না পারেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্যে সরকার বদলের পরেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই কড়া হাতে অপরাধ দমনে নেমেছে প্রশাসন। জেলায় জেলায় একের পর এক অভিযোগে গ্রেফতার হচ্ছে অনেকেই। কেউ ভোট পরবর্তী হিংসার মামলা, কেউ উস্কানিমূলক মন্তব্যের জেরে আবার কেউ আগ্নেয়স্ত্র ঘরে রাখার জন্যও গ্রেফতার হচ্ছে। আর এবার সেই ধরপাকড়ের তালিকা থেকে বাদ গেল না হাওড়ার এই তৃণমূল নেতাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Advertisement

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget