এক্সপ্লোর

Post Poll Violence: নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর ওপর নৃশংস 'হামলা' ! নেওয়া হল এসএসকেএমে, কী হুঁশিয়ারি BJP বিধায়ক দেবাশিস ধরের ?

Narendrapur Post Poll Violence: ভোটে হেরেও সন্ত্রাসের পথ ছাড়ছে না তৃণমূল কংগ্রেস, নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর ওপর নৃশংস হামলার অভিযোগ

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভোটে হেরেও সন্ত্রাসের পথ ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর ওপর নৃশংস হামলা, ভর্তি এসএসকেএমে। গভীর রাতে গাড়ি করে এসে হামলা, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। আইসিইউ-তে ভর্তি বিজেপি কর্মী পাপ্পু সানা। 

আরও পড়ুন, ১৩ বছর পর পুরভোট হাওড়ায়, প্রশাসনিক বৈঠকে কী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ? "সব কিছু ঠিক থাকলে.."

ক্ষমতায় এসে রাজ্যে শান্তি রক্ষার মরিয়া চেষ্টা করছে বিজেপি। এদিকে কলকাতা থেকে জেলা, নিচুস্তরে ব্যাপক আক্রমণের শিকার হচ্ছেন তাদেরই দলের কর্মী সমর্থকেরা।দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে খেয়াদা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নৃশংস হামলার অভিযোগ উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের। শোধরাচ্ছে না তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী, এনিয়ে আক্রমণ সোনারপুর উত্তরের বিজেপি বিধায়কের। আইনি ব্যবস্থা নেব, হুঁশিয়ারি দিয়েছেন দেবাশিস ধর।

যারা হামলা চালিয়েছে, তাঁরা কারা ? ঠিক কী অভিযোগ করেছেন আক্রান্ত ওই বিজেপি কর্মী। ঘটনার পর সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর তিনি অভিযোগ করছেন যে,  যেসমস্ত গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে, তারা সবাই তৃণমূলের গুন্ডা বাহিনী, অভিযোগ দেবাশিস ধরের। এই প্রেক্ষিতেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, এমনটাই নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে মধ্যরাতে।  বাড়ির কাছেই তিনি ছিলেন। সেখানেই কয়েকজন দুষ্কৃতি তারা আসে বলে জানা গিয়েছে। লাঠি ও রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় জখম হয়েছেন তিনি। মাথায় গুরুতর চোট লেগেছে বলে খবর।  এই মুহূর্তে তাঁকে এসএসকেএম এর আইসিইউতে ভর্তি রাখা হয়েছে।  ঘটনার পর ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কয়েকজনকে আটক করা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

আক্রান্ত বিজেপি কর্মীর স্ত্রী সায়ন্তিকা দাস বলেন, ওরা রাত্রিবেলায় এসে মেরেছিল। এখন অতটাও ভাল নেই। নড়তে চড়তে পারছে না। পিঠে চেনের দাগ আছে, চেন দিয়ে মেরেছে। বিজেপিই করে।  মারপিট হয়েছে এটুকুই জানি। ‘সোনারপুর উত্তর বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন , এইভাবে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সেদিন বিধানসভাতেও শোভনদেব চট্টোপাধ্যায় অনেক কিছু বলছিলেন।   আমরা ক্ষমতায় থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু উল্টোদিকে আমরা প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দিচ্ছি।

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget