এক্সপ্লোর

Howrah News: রিক্সাচালকের সততার নজির, নিজের দারিদ্রতা ভুলে ফিরিয়ে দিলেন মানিব্যাগ

Howrah Honest Rikshaw Driver: শীত, গ্রীষ্ম, বর্ষা ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে সংসার চালান। কিন্তু অতগুলো টাকাসহ মানিব্যাগ পড়ে থাকতে দেখেও প্রলোভিত হলেন না তিনি।

ভাস্কর ঘোষ, হাওড়া: রাস্তার উপর পড়ে রয়েছে একটি মানিব্যাগ (Money Bag)। তার মধ্যে রয়েছে বেশ কিছু টাকা এবং মূল্যবান কাগজপত্র। মানিব্যাগটি চোখে পড়েছে এক দরিত্র রিক্সাচালকের (Rikshaw Driver)। যাঁর রিক্সা চালিয়ে যা উপার্জন হয়, তাতেই দিন গুজরান করেন। শীত, গ্রীষ্ম, বর্ষা ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে সংসার চালান। কিন্তু অতগুলো টাকাসহ মানিব্যাগ পড়ে থাকতে দেখেও প্রলোভিত হলেন না তিনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে মালিককে ফিরিয়ে দিলেন মানিব্যাগ।

মানিব্যাগ ফেরালেন রিক্সা চালক-

জানা গিয়েছে, হাওড়ার (Howrah) বালির বছর ষাটের প্রৌঢ় রিক্সাচালক কৃষ্ণ বাহাদুর নেপালি। প্রতিদিন রক্ত-ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করেন, তা দিয়েই দিন গুজরান করেন। এমন এক হতদরিদ্র রিক্সাচালক আজ সকালে হঠাৎই দেখেন রাস্তার উপর পড়ে রয়েছে একটি মানিব্য়াগ। সেটি তুলে দেখেন, তার মধ্যে রয়েছে বেশ কিছু টাকা এবং অনেক কাগজ। এমন পরিস্থিতিতে দারিদ্রতার কথা মাথায় না এনে তিনি ওই টাকার ব্যাগ নিয়ে সোজা চলে যান বালি ট্রাফিক পুলিশের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশদের। তাঁদের কাছে গোটা বিষয়টা খুলে বলেন। পুলিশ মানিব্যাগ ঘেঁটে দেখেন। ভিতর থেকে ব্যাগের মালিকের পরিচয় জানতে পারেন তাঁরা। ফোন যায় মানিব্যাগের মালিকের কাছে।

আরও পড়ুন - Howrah News: ২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার এক

পুলিশের কাছ থেকে ফোন পেয়েই দ্রুত হুগলির চণ্ডীতলা থেকে বালি আসেন মানিব্যাগের মালিক সোমনাথ সাঁতরা। তাঁর হাতে ব্যাগ তুলে দেওয়ায় তিনি কার্যত অবাক হয়ে যান রিক্সাচালকের সততায়। আজকের দিনেও যে এমন সততার নজির দেখা যায়, তা দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক। মানিব্যাগ ফিরে পেয়ে পুরস্কারস্বরূপ দরিত্র রিক্সাচালকের হাতে কিছু টাকা তুলে দিতে চান যুবক। অনেক আপত্তি করার পর তিনি তা গ্রহণ করেন। অতগুলো টাকা পেয়েও কেন তিনি নেননি? উত্তরে দরিত্র রিক্সাচালক জানান যে, তাঁর ওইভাবে পাওয়া টাকার দরকার নেই। তিনি খেটে খেতে চান। রিক্সাচালকের কথায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে সকলের।

সেরা শিরোনাম

Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget