এক্সপ্লোর

Howrah News: বচসার জেরে মর্মান্তিক পরিণতি, ছুরির আঘাতে মৃত্যু কিশোরের

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ করা নিয়ে দু'দল যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি হয়।

সুনীত হালদার, উলুবেড়িয়া: বচসার জেরে চরম পরিণতি। ছুরির আঘাতে খুন কিশোর। ঘটনা হাওড়ার (Howrah) উলুবেড়িয়া চেঙ্গাইল কলাবাগান এলাকার। মৃত কিশোর স্থানীয় একটি জুট মিলের কর্মী ছিল।

ছুরির আঘাতে মৃত্য়ু কিশোরের: পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে উলুবেড়িয়ার চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ করা নিয়ে দু'দল যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। তখনকার মত বচসা মিটে যায়। মৃতের পরিবারের অভিযোগ এরপর রাত ২ টো নাগাদ মৃত কিশোরের দাদার খোঁজে স্থানীয় দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ওই এলাকায় আসে। দাদাকে খুঁজে না পেয়ে ভাই দেখে অভিযুক্তরা তার উপর হামলা চালায়। বচসা, হাতাহাতির মধ্যে হঠাৎই ওই কিশোরে পেটে ছুরি ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। ছুউলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। তবে অভিযুক্ত দুই দুষ্কৃতী আকাশ জানা ও সাগর জানা ঘটনার পর থেকে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে রাজ্যে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, হস্টেলে উঁচু ক্লাসের ছাত্ররা বেধড়ক মারধর করেছে এক পড়ুয়াকে। কলকাতার এক হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া। আক্রান্ত ছাত্রের পরিবারের তরফে দাবি করা হয়েছে, গত শনিবার হস্টেল কর্তৃপক্ষ জানায়, পায়ে চোট পাওয়ায় ছাত্রটিকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বাড়ির লোকজন।  কিন্তু, তাতেও বিশেষ সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পেডিয়াট্রিক বিভাগের ICU-তে চিকিৎসা চলছে তার।কলকাতার হাসপাতালে ছাত্রটিকে আনার পর, সেখানকার পুলিশ আউটপোস্টে হস্টেলে মারধরের অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশের পক্ষ থেকে একটি মামলাও রুজু করা হয়েছে।ছাত্রের মেডিক্যাল টেস্টের পর, স্থানীয় থানাতেও অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার কথা জানার পরই, গতকাল হাসপাতালে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। জখম ছাত্রটির সঙ্গে দেখা করার পাশাপাশি, পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেছেন তিনি। ঘটনা সম্পর্কে জেলাশাসক ও পুলিশ সুপারকে দ্রুত রিপোর্ট দিতে বলেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। চেয়ারপার্সন জানিয়েছেন, “দ্রুত ওই বিদ্যালয়ে যাব। তথ্য চাওয়া হবে। শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গুরুতর। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অন্য আবাসিকগুলির জন্য সতর্কবার্তা,আপনারা শিশু কমিশনের নজরদারিতে আছেন।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কী করেছে বিজেপি?' আক্রমণ মমতার

সেরা শিরোনাম

Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget