এক্সপ্লোর

Mamata Banerjee: 'ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কী করেছে বিজেপি?' আক্রমণ মমতার

Jalpaiguri Storm: ঝড়ে ভয়াবহ ক্ষতি হয়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা। মুখ্যমন্ত্রীর অভিযোগ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি বিজেপি।

কলকাতা: জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে বিজেপি দাঁড়ায়নি বলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তাঁর অভিযোগ অসমে উৎসবের জন্য নির্বাচন কমিশন অসমে উৎসবে টাকা বরাদ্দে অনুমতি দিয়েছে কিন্তু বাংলার জন্য দেয়নি। 

সরব মুখ্যমন্ত্রী: ঝড়ে ভয়াবহ ক্ষতি হয়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা। দিনহাটায় প্রচারে গিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এদিন নির্বাচনী প্রচারে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "আমরা বলেছিলাম নির্বাচন কমিশনকে তুমি অসমকে অনুমতি দিয়েছ উৎসবের জন্য়। আমি খুশি। অসমের মানুষও আমার বন্ধু। আমি অখুশি নই। কিন্তু, বাংলার ব্য়াপারে যে লোকগুলোর ঘর-বাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন? ইতিমধ্য়ে যারা মারা গেছে সাহায্য় করেছে আমাদের প্রশাসন। যারা আহত হয়েছে সাহায্য় করেছে। ইতিমধ্য়েই প্রশাসন যাদের বাড়ি ভেঙে গেছে তাদের ২০ হাজার টাকা করে দিয়েছে।''

নির্বাচন কমিশনকে নিশানা: এদিন মুখ্য়মন্ত্রী বলেন, "প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা, বাংলার বাড়ি বলে আমাদের একটা প্রকল্প আছে। এটা অনুমতি নেওয়া আছে আগেই। ১ লক্ষ ২০ হাজার টাকা তাতে আমরা দিই। দুটো কিস্তিতে দিই। প্রথম কিস্তিতে ৬০ হাজার। পরের কিস্তিতে ৬০ হাজার। আমি যেহেতু নির্বাচন চলছে। আদর্শ নির্বাচনী আচরণ বিধি মেনে বলব ৮দিন, ১০ দিন তো হয়ে গেল। আমি নিজে ৯দিন থেকে গেলাম। তোমরা বাংলার বাড়ির অনুমতিটা দিলে না। যারা মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে, তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে মামলা করলে কর, গরিব লোকেদের জন্য় কাজ করতে গিয়ে আমায় যদি মামলা দাও আমি গর্ব বোধ করব। আমি গর্বিত হব। আমাদেরও বিপর্যয় মোকাবিলার একটা নিয়ম হয়েছে। জুলাই মাসে নতুন হয়েছে। প্রশাসন দেবে, আমি দেব না, আমাদের সরকাই দেবে। ২০ হাজার টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার ৪০ দেবে। তাহলে প্রথম কিস্তিতে ৬০ হয়ে গেল। আর ৬০ হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ ১ লক্ষ ২০ হাজার টাকা প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। যাদের ঘর-বাড়ি ঝড়ে ভেঙে গেছে ঘর তৈরি করতে শুরু করুন।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Recruitment Scam: পাহাড়েও নিয়োগে দুর্নীতি, জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের রাজ্য পুলিশের

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget