এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় রেল পোস্টে ধাক্কা খেয়ে লাইনে ছিটকে যাত্রী, 'উদ্ধারকাজে গাফিলতিতে' মর্মান্তিক মৃত্যু

Howrah Rail News: ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বড়গাছিয়া স্টেশনে নিয়ে আসে।  

সুনীত হালদার, হাওড়া:  রেল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু এক ব্যক্তির। এমনটাই অভিযোগ তুলছেন রেল যাত্রীরা। সোমবার সন্ধ্যায় আমতা থেকে হাওড়া যাওয়ার সময় আমতা হাওড়া লোকাল ট্রেন ডাসী স্টেশনে ঢোকার সময় এক যাত্রী পোস্টে ধাক্কা খেয়ে লাইন ধারে ছিটকে পড়েন।               

রেল যাত্রীদের অভিযোগ দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে পড়ে থাকার পরেও কোন রকম সাহায্য পাননি ওই ব্যক্তি। তারপরে সাতটা পাঁচ নাগাদ হাওড়ার দিক থেকে আমতার দিকে যাওয়ার সময় একটি লোকাল ট্রেন ডাসী স্টেশনে দাঁড়ায়। সেই ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বড়গাছিয়া স্টেশনে নিয়ে আসে।  সেখানে ট্রেন প্রায় কুড়ি মিনিট দাঁড়ায় । সেখানেও কোনরকম রেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে সাহায্য করেনি। 

তারপরেই রেল যাত্রীরা বড়গাছিয়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্টেশন মাস্টারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। রেল যাত্রীদের দাবি সঠিক সময়ে রেল কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাহলে হয়তো ওই ব্যক্তি প্রাণে বেঁচে যেতেন।                                                           

ঘটনাস্থলে ওই ব্যক্তির পরিবার পৌঁছয় এবং স্টেশন মাস্টারকে ঘিরেও বিক্ষোভ দেখান এই ঘটনার পরে স্টেশন মাস্টার তার ভুল স্বীকার করেন। ওই ব্যক্তির পরিবার স্টেশন মাস্টারের কাছে আমতা থেকে পুনরায় মৃত দেহটি বড়গাছিয়া স্টেশনে আনার আর্জি জানান।

আরও পড়ুন, 'এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে', বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

কিছুদিন আগে রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে ট্রেন ওড়ানোর চেষ্টা হয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের কানপুরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। নেপথ্যে অন্তর্ঘাত দেখছে রেল কর্তৃপক্ষ। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস।রেল সূত্রে খবর, কানপুরের শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার। চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। রেললাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে দেওয়ার পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget