এক্সপ্লোর

RG Kar News: 'এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে', বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

RG Kar Protest: মুখ্যমন্ত্রী এও বলেন, 'সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে জুনিয়রদের কাজে যোগ দেওয়ার জন্য।

কলকাতা: মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এবার জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। পাল্টা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। যদিও এই চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কোনও মানুষ পরিষেবা না পেয়ে মারা গেলে লক্ষ্য রাখতে হবে। অনেকে এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে। এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। আমি এখনও চাই না কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে'। এখনও চাই কথা বলে বিষয়টার মীমাংসা করতে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।   

মুখ্যমন্ত্রী এও বলেন, 'সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে জুনিয়রদের কাজে যোগ দেওয়ার জন্য। আমিও এই মিটিং থেকে অনুরোধ করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যে কেউ কথা বলতে চাইলে আসতেই পারে। জুনিয়র ডাক্তারদের উদ্দেশে যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে, আসুন না, কথা বলুন। কোনও আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলব না।' 

আরও পড়ুন, মমতার 'পুজোয় ফিরুন' বার্তাকে ধিক্কার আন্দোলনকারীদের! 'আপনার জ্ঞান শুনতে চাইছে না', কটাক্ষ শিল্পীর

একদিকে যখন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাতে তৎপর রাজ্য সরকার, অন্যদিকে বাংলাজুড়ে যে গণ আন্দোলন শুরু হয়েছে তা বন্ধ করতেও সোমবার সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, 'রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। পুলিশের কাছে কোনও সূচি জমা দেওয়া হচ্ছে না। পুলিশকে রুট জানানো হচ্ছে না। পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না। সর্বত্র প্রতিবাদ চলছে। আমরা কী করব? বাস্তবে এটা হচ্ছে। এখন গোটা ব্যাপারটা অন্যদিকে চলে গেছে। যেটা আমি বলতে চাই না।'  

সরকারের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতের আবহে এখন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কী হয়, সেদিকেই নজর সকলের।                                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget