এক্সপ্লোর

Howrah COVID Update: উলুবেড়িয়া, শিবপুর, ফুলেশ্বর, করোনার প্রকোপ হাওড়ার একাধিক হাসপাতালে, আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

Howrah COVID Update: একই সঙ্গে, বেসরকারি হাসপাতালেও করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে এবং মাল্টি স্পেশালিটি হাসপাতালেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে।

হাওড়া:  সরাসরি স্বাস্থ্যক্ষেত্রে আঘাত হানছে করোনা (Coronavirus)। এ বার তার নিদর্শন মিলল হাওড়ায় (Howrah COVID Update)। সরকারি-বেসরকারি মিলিয়ে সেখানে একের পর এক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কার্যত রকেট গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। মঙ্গলবার একাদিক হাসপাতাল থেকে একসঙ্গে অনেক জনের সংক্রমিত হওয়ার খবর মিলেছে।

এ দিন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে (Uluberia Hospital)সুপার-সহ একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ চিকিৎসক। কোভিড রিপোর্ট (COVID Report) পজিটিভ এসেছে হাসপাতালে কর্মরত ৬ স্বাস্থ্যকর্মীরও। ফুলেশ্বরে সঞ্জীবন হাসপাতালে ভর্তি উলুবেড়িয়া হাসপাতালের সুপার।

একই সঙ্গে, বেসরকারি হাসপাতালেও করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে এবং মাল্টি স্পেশালিটি হাসপাতালেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে করোনায় সংক্রমিত ১৫ জন চিকিৎসক, ২০ জন নার্স, ১০ জন স্বাস্থ্যকর্মী।

আরও পড়ুন: Corona: উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার সহ করোনা আক্রান্ত ৬ চিকিৎসক

বিগত কয়েক দিন ধরেই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের মধ্যে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। কলকাতার মেডিক্যাল কলেজ, এনআরএস, চিত্তরঞ্জন সেবাসদন-সহ একাধিক হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। করোনার দু’টি টিকা নেওয়ার পরেও সংক্রমিত হচ্ছেন তাঁরা। যে হারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে চিকিৎসা পরিষেবায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর করোনার প্রকোপ কেন বাড়ছে, তা নিয়ে যদিও নানা যুক্তি সামনে আসছে। চিকিৎসকদের দাবি, সবার আগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়েছিল। তার ফলে তাঁদের শরীরে করোনার বিরুদ্ধে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছিল, তা এত দিনে লোপ পেয়েছে। তার উপর সামনের সারিতে থেকে রোগীদের সেবা করেন তাঁরা। তাতেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বেশি করে আক্রান্ত হচ্ছেন।

এমন পরিস্থিতিতে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁদের যুক্তি, এমনিতেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে কাতারে কাতারে মানুষ আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসা পরিষেবাই দেওয়া সম্ভব হবে না।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget