এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, সাতসকালে ফের ট্রেন দুর্ঘটনা

Train Accident: তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। 

হাওড়া: ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনও ভাবে দু'নম্বর লাইনে চলে আসে। লাইনচ্য়ুত হয় এক্সপ্রেসের তিনটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্য়াহত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে। (Howrah News)

শনিবার ভোর ৫.৩০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। রেলের তরফে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর জানানো হয়নি। কিন্তু আরও এক ট্রেন দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি, ট্রেনের ইঞ্জিনের অনেকটা অংশ লাইন থেকে বেরিয়ে যায়। জোর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। (Train Accident)

রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব শাখায় ২২৮৫০ ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রতি শুক্রবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। সেই মতো গতকালও ট্রেনটি শালিমারের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। সকাল ৬টা বেজে ৭ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু শালিমারে ঢোকার কিছুটা আগে, হাওড়ার নলপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের পার্সেল বগি এবং দু'টি যাত্রীবাহী ভ্যান লাইনচ্যুত হয়। 

যাত্রারী জানিয়েছেন, ট্রেনটি একেবারে অন্য লাইনের উপর উঠে যায়। ফলে তিনটি বগি ছিটকে যায়। ট্রেনটির গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন তাঁরা। সাতসকালে যাত্রীবাহী ট্রেনটি লাইন থেকে ছিটকে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মনে। হতাহত সম্পর্কে স্পষ্ট ধারণা মেলেনি এখনও পর্যন্ত। রেলের তরফে উদ্ধারকার্যের উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু দুর্ঘটনার পর যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ঘরে হাঁটতে শুরু করেন। 

 কী করে এমন দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে রেল। তবে এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, এক নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা থাকলেও, ট্রেনটি দু'নম্বর লাইনে চলে আসে। এর ফলেই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার, আরপিএফ এবং জিআরপি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় যদিও।

সেরা শিরোনাম

এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget