এক্সপ্লোর

Howrah News: বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনে বিপত্তি! হুড়মুড়িয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি

District News:কী ভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে।

সুনীত হালদার, হাওড়া: পুজোর বিসর্জনে এসে বিপদ। প্রতিমা বিসর্জনের জন্য আনা লরি সোজা গিয়ে পড়ল গঙ্গায়। এমন ঘটনা ঘিরে তুমুল শোরগোল ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাওড়ার শিবপুর ঘাটে। বিশ্বকর্মা পুজোর পরে প্রতিমা বিসর্জন দিতে এসে এমন ঘটনা ঘটল কীভাবে?

পুলিশ সূত্রের খবর, ডোমজুড়ের জালান কমপ্লেক্সে একটি কারখানায় বিশ্বকর্মা পুজো হয়েছিল। হাওড়া শিবপুরের গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে নিয়ে আসা হয়েছিল। আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে। ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার বাইশ জন শ্রমিক। আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে। সেই সময় গঙ্গায় জোয়ারের টান ছিল। গঙ্গায় জল স্তর বেশ ভাল ছিল।  লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল। তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায়। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা লরি থেকে মাটিতে ঝাঁপ মারে। এই ঘটনা কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কী ভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে। যখন লরি পিছলে গঙ্গায় নেমে যায় তখনও লরিতেই বাঁধা ছিল বিশ্বকর্মা প্রতিমা।

শ্রমিকদের তরফে সন্তোষ রবিদাস বলেন, 'লরিচালককে বললাম গাড়িটা ব্য়াক করে লাগাও। ওটা ঠিকই লাগিয়েছিল। জল ভাল ছিল। আমরা লরির পিছনে কাঠ দিয়েছিলাম। কিন্তু একটু ঢাল ছিল। কাদা ছিল বলে ব্রেক ধরেনি...পিছিয়ে চলে গিয়েছে লরি।'

আর এক শ্রমিক অরুণ পাছাল বলেন, 'গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটে এসেছিল। ব্রেক দেওয়ার পর পিছনের চাকার নীচে গার্ড দিয়েছিলাম। কিন্তু গাড়ি ফাস্ট গিয়ারে রেখে পিছন দিকে আসায় আর ব্রেক ধরেনি। কাদাও ছিল, পিছলে যায়। আমরা গাড়িতে ছিলাম। যে যার মতো লাফ মারি।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরতে পারব না?', কলতান গ্রেফতারি শুনানিতে কী বলল আদালত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget