এক্সপ্লোর

Kalatan Dasgupta: 'কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরতে পারব না?', কলতান গ্রেফতারি শুনানিতে কী বলল আদালত?

RG Kar News: 'কণ্ঠস্বর পরীক্ষা না করে, নিশ্চিত না হয়ে কীভাবে গ্রেফতারি?', সওয়াল কলতান দাশগুপ্তর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের

সৌভিক মজুমদার, কলকাতা: অডিও-কাণ্ডে DYFI নেতা কলতান দাশগুপ্তর গ্রেফতারি নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগে এক ফোন রেকর্ডিংয়ের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে।

ওই ঘটনা সংক্রান্ত মামলায় রাজ্যকে হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, 'কেউ যদি আমাকে ফোন করেন এবং আমি যদি ফোন ধরি। তাহলে যিনি ফোন করেছেন তিনি তাঁর যা ইচ্ছা বলতে পারেন। তার ওপর তো আমার কোনও নিয়ন্ত্রণ নেই। আমি তো ভয় পাচ্ছি, তাহলে কি কোনও অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরতে পারব না?' 
  
কলতান দাশগুপ্তর আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়ালের সময় প্রশ্ন তোলেন, 'চিকিৎসকদের আন্দোলনের মধ্যে শাসক দলের এক নেতা একটি অডিও রেকর্ডিং সামনে নিয়ে আসেন। গন্ডগোল পাকানোর পরিকল্পনার অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করে। কার কাছ থেকে পেনড্রাইভ সংগ্রহ করা হয়েছে তার কোনও উল্লেখ নেই। কোনও রকম নোটিস দেওয়া হয়নি।' বিকাশ ভট্টাচার্যের দাবি, 'অডিও ক্লিপে থাকা কথোপকথন কলতানের সঙ্গে হয়নি। সঞ্জীব দাসের থেকে কলতান কোনও ফোন পাননি। যদি ধরেও নেওয়া হয়, কলতানের সঙ্গে সঞ্জীব দাসের কথা হয়েছে...তাহলে যেখানে ৩ বছরের কম সাজা, সেক্ষেত্রে কি এভাবে গ্রেফতার করা যায়?' পাশাপাশি তাঁর সওয়াল, 'কণ্ঠস্বর পরীক্ষা না করে, নিশ্চিত না হয়ে কীভাবে গ্রেফতারি?'

যদিও রাজ্য সরকার আদালতে উড়িয়ে দিয়েছে এই অভিযোগ। তাদের দাবি, 'এই সন্দেহ অমূলক, পুলিশ চাইলে আরও ১০০টা মামলায় জড়িয়ে দিতে পারে, কিন্তু তা হয় না। সঞ্জীব দাস জেরায় কলতান দাশগুপ্তর নাম বলেছেন। কল রেকর্ড অনুযায়ী, সঞ্জীবের ফোন থেকে কলতানের কাছে ফোন গিয়েছে,' রাজ্যের সওয়াল, সঞ্জীবের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। পাশাপাশি রাজ্যের দাবি, কলতান দাশগুপ্ত তদন্তে সহযোগিতা করছেন না। আগামী কাল হাইকোর্টে রিপোর্ট পেশ করবে রাজ্য সরকার।

সম্প্রতি একটি ফোন রেকর্ডিং প্রকাশ্যে আনেন তৃণমূল  নেতা কুণাল ঘোষ। সেখানে তিনি দাবি করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল ওই ফোন কলে। তারপরেই ওই রেকর্ডিংকে ভিত্তি করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। সঞ্জীব দাস নামে আরেকজনকেও গ্রেফতার করা হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের ডাকে ফের সাড়া, আজ সন্ধেয় নবান্নে ডাকলেন মুখ্যসচিব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget