এক্সপ্লোর

Howrah:শিবপুরে প্রকাশ্যে আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টা, নৃশংস ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

পুলিশ সূত্রে খবর, সকালে তাঁর চেম্বার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তনভির। আচমকা দুই দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়।

সুনীত হালদার, হাওড়া: কলকাতা হাইকোর্টের আইনজীবীকে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টা। আইনজীবীকে বাঁচাতে গিয়ে জখম তাঁর সঙ্গীও। হাওড়ার শিবপুরের কাজিপাড়ার এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।

প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় হামলা! তাও আবার কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর ওপর! মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী হল হাওড়ার শিবপুরের কাজিপাড়া এলাকা। রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

এক আইনজীবী বলেছেন, কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। তার ওপর দিনের আলোয় হামলা। কোথায় যাচ্ছে পরিস্থিতি। এতো খুবই খারাপ কথা। গুণ্ডারাই কী সব দখল করে নেবে?

কাজি পাড়ার সইফুল আলম লেনের বাসিন্দা তনভির আলম পেশায় কলকাতা হাই কোর্টের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, সকালে তাঁর চেম্বার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তনভির। আচমকা দুই দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। চপার দিয়ে কোপানো হয় আইনজীবীকে।

তনভিরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর সঙ্গী মহম্মদ ইমতিয়াজ। দুষ্কৃতীরা বেধড়ক পেটায় তাঁকে। তা দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ ছুটে যান।

ঘটনাস্থলে গিয়ে চোখে পড়ে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে।ঘটনার পরেই শিবপুর থানার পুলিশ ও RAF এলাকায় পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত আইনজীবীর বাঁ হাতে কনুইয়ের নিচে ও পিঠে গুরুতর আঘাত রয়েছে।আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। 

কাজিপাড়ার প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেছেন, যাঁর ওপর হামলা করা হয়, তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল। আমরা ছুটে গেলাম। তাঁর একজন বন্ধুকেও আঘাত করল।

পুলিশ সূত্রে খবর, আইনজীবীর ওপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, হামলার পিছনে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে। তাছাড়াও প্রোমোটিং সংক্রান্ত বিবাদ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর থেকে থমথমে এলাকা।

Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget