এক্সপ্লোর

Howrah: শিবপুরে উদ্ধার নিখোঁজ তরুণের দেহ, গলায় লোহার তার পেঁচিয়ে খুন?

পরিবারের দাবি, সন্ধে থেকেই খোঁজ মিলছিল না ১৮ বছরের মহম্মদ রইস আজামের। রাত ১২টা নাগাদ বাড়ির কাছেই শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জি লেন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।


সুনীত হালদার, হাওড়া: হাওড়ার শিবপুরে তরুণের রহস্যমৃত্যু। গলায় লোহার তার পেঁচানো থাকায় খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের চার বন্ধুকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, সন্ধে থেকেই খোঁজ মিলছিল না ১৮ বছরের মহম্মদ রইস আজামের। রাত ১২টা নাগাদ বাড়ির কাছেই শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জি লেন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, ক্ষুর দিয়ে গলার নলি কাটার চেষ্টা হয় তরুণের, গলায় পেঁচানো ছিল লোহার তার। দেহের একাধিক জায়গায় মেলে আঘাতের চিহ্ন। মদের আসরে বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।  এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। 


উল্লেখ্য, কিছুদিন আগে মাকে কুপিয়ে আড়াই বছরের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস খুনের ওই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। অভিযোগ, মুখে কাপড় বাঁধা জনাচারেক দুষ্কৃতী  বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন করে। সেই সময় বাড়িতে গৃহস্বামী ছিলেন না।  ওই গৃহবধূর আড়াই বছরের ছেলের দেহ উদ্ধার হয় বাড়ির পাশের পুকুর থেকে। স্থানীয় সূত্রে খবর, মৃত গৃহবধূর স্বামীর দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল।ঢোলাহাট থানার নেতাজি গ্রাম পঞ্চায়েতের বাংলারমোড় এলাকায় এই ঘটনায়  একত্রিশ বছরের মঞ্জু্য়ারা বিবি ও মীজানুর পাইকের মৃত্যু হয়।  স্থানীয় সূত্রে জানা গেছে মঞ্জুয়ারার স্বামী আনোয়ার হোসেন পাইকের দুই বিয়ে। মঞ্জুয়ারা দ্বিতীয় পক্ষের স্ত্রী। একাধিক কারণে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল আনোয়ারের।  সেই কারণেই জোড়া খুন কিনা, খতিয়ে দেখছে ঢোলাহাট থানার পুলিশ। জানা গেছে, ঘটনার দিন মধ্যরাতে  জনা চারেক দু্ষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে মঞ্জুয়ারাকে আক্রমণ করে। সেইসময় আনোয়ার বাড়ি ছিলেন না।  গৃহবধূকে কুপিয়ে  খুন করে দুষ্কৃতীরা। এরপর তাঁর আড়াই বছরের সন্তানকে  বাড়ির পাশের একটি পুকুরে ছুঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ।  পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্দার করা হয়। এই নৃশংসা ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেরা শিরোনাম

KMC: ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি, আসন বেড়ে হচ্ছে ২০৯
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
Singur Mastermoshai: সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget