এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় দামোদরের চর চুরিতে নাম জড়াল TMC নেতার, হাইকোর্টে যাওয়ার কথা ভাবছে BJP

Damodar River: হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দামোদর নদের চর বিক্রির অভিযোগ উঠছে শ্যামপুর  ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাসের বিরুদ্ধে।

সুনীত হালদার, হাওড়া: দামোদর নদে চরবিক্রিতে এবার নাম জড়াল তৃণমূল নেতা (TMC)। নদের চরের উপর প্রাচীর তৈরির কাজ চলছে বেশ কিছু দিন ধরেই। সেই নিয়েই ব্যাপক শোরগোল শুরু হয়েছে হাওড়ার শ্যামপুরে। কাঠগড়ায় এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার পরিকল্পনা করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।(Howrah News)

হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দামোদর নদের চর বিক্রির অভিযোগ উঠছে শ্যামপুর  ২ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দীপক দাসের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় বাসিন্দা, পেশায় শিক্ষক পরিমল মণ্ডলে কাছ থেকে দামোদর নদের  চরের জমি কেনার পর, দীপক তা বিক্রি করেছেন ইঁটভাটার মালিক মুশিয়ার রহমান মোল্লাকে। এর পরই মুসিয়ার ওই জমিতে প্রাচীর তুলতে শুরু করেন। (Damodar River)

বিষয়টি চোখে পড়তেই শোরগোল শুরু হয়। দামোদরের চরে প্রাচীর তোলায় তীব্র আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  তাঁরা জানিয়েছেন, বড়গ্রাম পঞ্চায়েতের অধীনে দামোদর নদের চর। ওই জায়গায় হুগলি নদীর সঙ্গে মিশেছে দামোদর নদ। পাশেই গড়চুমুক ডিয়ার পার্ক। শীতকালে বরাবরই বনভোজনের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় জায়গাটি। শ্যামপুর-গড়চুমুক রোডে দামোদর নদের উপর একটি সেতু  রয়েছে। সেতুর সামনেই দামোদর নদের চরেই প্রাচীর তোলা হচ্ছে বলে অভিযোগ। 

আরও পড়ুন: Madan on Mamata: এখানে জন্মানো দুর্ভাগ্য, নইলে সুচি হতে পারতেন মমতা, বললেন মদন

বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে, কানে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের। স্থানীয় বিএলআরও অফিস থেকে লোকজন গিয়ে পরিদর্শন করেন জায়গাটি। প্রাচীর তোলার কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন তৈরি বন্ধের নির্দেশ দেন। তার জেরে আপাতত প্রাচীর তৈররি কাজ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের পর শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, পরিমলের পরিবার দীর্ঘদিন নদের ধারের ওই জমি দখল করে রেখেছিল। সম্প্রতি জমিটি দীপকের হাতে তুলে দেয় তারা। দীপক আবার জমিটি হস্তান্তর করে মুসিয়ারকে।  যদিও দীপক এই জমির হাতবদলে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের নেতারা দামোদরের চর চুরি করছে। এ নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতিও নিচ্ছে তারা। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের কথাও জানাচ্ছেন দলের নেতারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
West Bengal Assembly Election 2026: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, চেতলায় জনসংযোগে ফিরহাদ হাকিম
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, চেতলায় জনসংযোগে ফিরহাদ হাকিম
West Bengal Assembly Election 2026 : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর, খবর কমিশন সূত্রে
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর, খবর কমিশন সূত্রে

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget