এক্সপ্লোর

Madan on Mamata: এখানে জন্মানো দুর্ভাগ্য, নইলে সুচি হতে পারতেন মমতা, বললেন মদন

Madan Mitra: মায়ানমারের সংগ্রামী নেত্রী, নেবেল শান্তি পুরস্কার বিজয়ী আং সান সুচির কথা উল্লেখ করেন মদন।

কলকাতা: মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সংগ্রামের কথা স্মরণ করে আবেগে ভাসলেন মদন মিত্র (Madan on Mamata)। এই দেশে এবং এই বাংলায় জন্মানো তৃণমূলনেত্রীর দুর্ভাগ্য বলে মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। তাঁর মতে মমতা যে সংগ্রাম করে উঠে এসেছেন, বিশ্বের আর কোথাও তার নজির নেই। অন্য কোনও দেশে জন্মালে অনেক বড় জায়গায় পৌঁছে যেতেন তিনি। এ প্রসঙ্গে মায়ানমারের সংগ্রামী নেত্রী, নেবেল শান্তি পুরস্কার বিজয়ী আং সান সুচির (Aung San Suu Kyi) কথাও উল্লেখ করেন মদন। (Madan on Mamata)

দুর্নীতির অভিযোগে দলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। লোকসভা নির্বাচনের আগে এমনিতেই তাই অস্বস্তিতে রয়েছে তৃণমূল। এরই মধ্যে আবার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার সভায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে আড়াআড়ি বিভাজন চোখে পড়ছে জোড়াফুল শিবিরের অন্দরে। প্রকাশ্যে সেই নিয়ে মুখ খুলতেও শুরু করেছেন একে একে অনেকে। 

সেই আবহেই এবিপি আনন্দের মুখোমুখি হয়ে মমতার সংগ্রামের কথা স্মরণ করান মদন। বলেন, "তৃণমূলে মমতাই সব। তাঁর কথাই শেষ কথা। আমরা শুধু ওঁর কথা ছড়িয়ে দিই। ছোট্ট কুঁড়ে ঘর থেকে এত বড় বড় দল, হাজার হাজার কোটি টাকার দলগুলিকে হারিয়ে জিতে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। মমতার দুর্ভাগ্য় যে ভারতে, বাংলায় জন্মেছেন। অন্যত্র জন্মালে মহাদেশের নেত্রী হয়ে যেতেন। সুচির মতো অনেক বড় জায়গায় চলে যেতেন।"

আরও পড়ুন: Madan on Saugata: অনেক ত্যাগ করে বিমান বসু আজ এই জায়গায়, কোনও তুলনাই চলে না, সৌগতকে কটাক্ষ মদনের

নেতাজি ইন্ডোরে অভিষেকের ছবি না থাকা নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ তরজা প্রকাশ্য়ে চলে এসেছে। কুণাল ঘোষ, সৌগত রায়, মদন, একের পর এক নেতারা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। বাগযুদ্ধও বেড়ে চলেছে লাগাতার। সেই আবহেই এদিন সৌগতকে তীব্র আক্রমণ করেন মদন। নিজের স্বার্থ চরিতার্থ করতেই সৌগত কথায় কথায় মমতার নাম নিচ্ছেন, এর নেপথ্য়ে সৌগতর রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মত মদনের। সেই কারণেই মমতা এবং অভিষেকের মধ্যে ফারাক দেখানোর চেষ্টা চলছে বলে দাবি তাঁর।

সৌগত তৃণমূলে বিষ ছড়াচ্ছেন বলেও এদিন দাবি করেন মদন। নেতাজি ইন্ডোরে মমতার সভায় অভিষেকের ছবি না থাকা নিয়ে গত কয়েক দিন ধরেই দলের অন্দরে টানাপোড়েন চলছে। সেই প্রসঙ্গে মদন জানান, অভিষেকের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার নেপথ্যে ছিলেন মমতাই। অভিষেককে সঙ্গে নিয়েই কাজ করতে বলেছেন তিনি। কোথাও বাদ দিতে বলেননি। তাই তাঁদের মধ্যে ফারাক করা উচিত নয়। কিন্তু কিছু মানুষ সেটাই করছেন। দলের বাতাবরণকে বিষাক্ত করে তুলছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget