এক্সপ্লোর

Howrah TMC Inner Clash : তৃণমূলের পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না, অভিযোগে হাওড়ায় ধুন্ধুমার

Howrah News : এবার শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এল হাওড়ায়। তৃণমূলের পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না, অভিযোগে হাওড়ায় ধুন্ধুমার পরিস্থিতি।

সুনীত হালদার, হাওড়া : সামনেই পঞ্চায়েত ভোট। তারিখ ঘোষণা না হলেও চলছে জোরকদমে প্রস্তুতি। আর যতই প়ঞ্চায়েত ভোট এগিয়ে আসছে জেলায় জেলায় শাসকদলের অন্তর্কলহের অভিযোগ উঠছে।

এবার শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এল হাওড়ায়। তৃণমূলের পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না, অভিযোগে হাওড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। ব্লক সভাপতির ঘনিষ্ঠদের বিরুদ্ধে মাফিয়া রাজ চালানোর অভিযোগ উঠেছে হাওড়ার ডোমজুড়ে। ব্লক সভাপতির উপস্থিতিতে ডোমজুড়ে দু'দল তৃণমূল কর্মীর মধ্যে মারপিট বেঁধে যায়। মহিলা কর্মীদের মধ্যে হুড়োহুড়ি, আতঙ্কেপ পরিস্থিতি তৈরি হয়। এই নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন : 

শীতের অনুভূতি উধাও, এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি

২০২১ । সময়টা বিধানসভা নির্বাচনের ( West Bengal Assembly Poll )  প্রাক্কাল। একটা সময় সকাল-বিকেল একের পর এক তৃণমূল ( TMC )  নেতার গলায় শোনা যাচ্ছিল বেসুরো বচন। পার্টি নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ উঠে আসছিল। লেগেছিল দলবদলের হিড়িক। যদিও বিপুল জয় নিয়ে পার্টির ক্ষমতায় ফেরার পর ছবিটা আমূল বদলেছে। সামনে পঞ্চায়েত ভোট ( Panchayet poll ) । পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে যখন জেলায় জেলায় ঘুরছেন দলের হেভিওয়েট  নেতারা, তখন এই ধরনের ঘটনা কী ইঙ্গিত দিচ্ছে?

এর আগে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে ফেসবুক পোস্ট করেন রাজ্য তৃণমূলের সহসভাপতি। লেখেন , ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’। উত্তরবঙ্গের এই হেভিওয়েট নেতার পেজে এমন পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে দলের অন্দরে সিঁধ কেটে ঢুকে পড়েছে অন্তর্কলহ? 

আরও পড়ুন :

'তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না' লক আপে ঢোকার আগে বার্তা পার্থর

এরই মধ্যে কামারহাটিতে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল কাউন্সিলরের অনুগামীকে গ্রেফতার করল পুলিশ। কাউন্সিলর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্তের ভাই। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদলের কাউন্সিলর।  ধৃত গুলাম জাফর কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কামারহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদলের কাউন্সিলর। 

                                                                                              

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget