এক্সপ্লোর

Partha Chatterjee : 'তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না' লক আপে ঢোকার আগে বার্তা পার্থর

Partha Chatterjee News : আলিপুরের কোর্ট লক আপে ঢোকার আগে ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

 পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা :

সাংবাদিক: পার্থদা, ডিসেম্বর নিয়ে বারবার খোঁচা দিচ্ছে, তৃণমূলের কোনও ক্ষতি হবে? 

পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী: তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।

ফের একবার দলের পাশে থাকার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  তৃণমূলের ( TMC ) কেউ ক্ষতি করতে পারবে না। এদিন আলিপুরের কোর্ট লক আপে ঢোকার আগে ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেলবন্দি থাকলেও, তিনি দলের পাশেই আছেন। ফের বুঝিয়ে দিলেন স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( School Teacher Recruitment Scam ) ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কখনও রাজ্য সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা, তো কখনও বড় চোর ধরা পড়বে, সম্প্রতি একাধিক হুঁশিয়ারি দিয়ে ডিসেম্বরের ভবিষ্যদ্বাণী করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। তবে তাতে একেবারে অন্য মাত্রা যোগ করেছে শুভেন্দু অধিকারীর ৩টে তারিখ ঘোষণা। সম্প্রতি শুভেন্দু শাসকদলকে হুঁশিয়ারি দেন, '১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ'

আরও পড়ুন :

আজ ১২ ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ৩টি তারিখের প্রথম দিন, কী ঘটবে আজ

বিরোধী দলনেতা ডেডলাইন অনুযায়ী, ৩টে তারিখের প্রথম দিন কী হয়, তার জন্য সোমবারের দিকে নজর ছিল সবার। এরই মধ্যে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে তোলে CBI। তখনই বিজেপির ডিসেম্বর ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাতে তাঁর জবাব ছিল, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না' 

এর আগেও বিভিন্ন সময় জেলে থাকা আবস্থাতেই তৃণমূলের হয়েই কথা বলেছেন পার্থ। গত মাসেই একবার পার্থ দলকে সমর্থন করে বলেন, তৃণমূলই জিতবে পঞ্চায়েত ভোটে। ২০ অগস্টও একই কথা শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। তিনি তখনও বলেছিলেন, 'দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম'। গ্রেফতার হওয়ার পর বারবার দলের প্রতি আনুগত্য স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ৩১শে অক্টোবর তিনি বলেছিলেন,  ‘দলের সঙ্গে আছি’। 

পঞ্চায়েতের আগে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে যখন মরিয়া তৃণমূল। তখন সেই দুর্নীতিকাণ্ডেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের গলায় তৃণমূলের জয়ধ্বনি। শাসকের স্বস্তি না অস্বস্তি?  

                                                                                                    

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget