এক্সপ্লোর

Train Derailed: ট্র্যাক বদল করার সময় বিপত্তি, লাইনচ্যুত লোকাল ট্রেন

Howrah Station: হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মে ঢুকছিল ট্রেনটি। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।

হাওড়া: হাওড়ায় (Howrah) ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন। টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে গেল ডাউন বাগনান লোকালের বগি। ট্র্যাক বদল করার সময় লাইনচ্যুত ট্রেনের একটি বগি। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।       

লাইনচ্যুত লোকাল ট্রেন: সকাল তখন প্রায় ৯টা। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ডাউন বাগনান লোকাল। হঠাৎ তীব্র ঝাঁকুনি, স্লিপারের সঙ্গে চাকা ঘষতে ঘষতে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। টিকিয়াপাড়া কারশেডেরে কাছে লাইনচ্যুত লোকাল ট্রেনের ৫ নম্বর বগির ৪টি চাকা। হাওড়া স্টেশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন।খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ছুটে আসেন পূর্ব রেলের হাওড়ার ডিআরএম। 

ঘটনার পর ১৪ ও ১৫ নম্বর লাইনের ওভারহেড লাইনে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। ফলে বন্ধ থাকে ওই দুই ডাউন লাইনের ট্রেন চলাচল। তবে রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। ট্র্যাক চেঞ্জ করার সময় এই ঘটনা বলে অনুমান রেলকর্তাদের। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা দেখার জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে অফিস টাইনে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

গত সপ্তাহেও রেল দুর্ঘটনার খবর সামনে এসেছিল: গত রবিবার রাতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাটি ঘটে ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে। মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে গিয়েছিল ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে ওই ট্রাক। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যদিও হতাহতের কোনও খবর নেই।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Primary TET: গীতাপাঠের অনুষ্ঠানের দিনই প্রাথমিকের TET, সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন? তুঙ্গে তরজা

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
West Bengal News Live Updates: শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget