এক্সপ্লোর

Primary TET: গীতাপাঠের অনুষ্ঠানের দিনই প্রাথমিকের TET, সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন? তুঙ্গে তরজা

West Bengal News: ১৩ সেপ্টেম্বর, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল ১০ ডিসেম্বর, হবে প্রাথমিকের TET। কিন্তু, পরে সেই দিন বদলে করা হয় ২৪ ডিসেম্বর।

কলকাতা: ১০ ডিসেম্বরের বদলে প্রাথমিকের টেট (Primary TET) হবে ২৪ ডিসেম্বর। যেদিন কলকাতায় গীতাপাঠের (Geeta Path) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেরকম এক দিনে চাকরিপ্রার্থীরা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন তো? প্রশ্ন তুলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পর্ষদের সিদ্ধান্তের সঙ্গে গীতাপাঠের অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই। দাবি তৃণমূলের।

টেটের দিন বদলে বিতর্ক: একদিকে স্কুলের নিয়োগ দুর্নীতি করার অভিযোগে, জেল খাটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, অন্যদিকে যোগ্য হয়েও, চাকরি না পেয়ে বছরের পর বছর রাস্তায় কাটাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রাপ্য চাকরি যখন টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে, তখন নিজেদের দাবি জানাতে গেলে পুলিশের ঘাড়ধাক্কা খেতে হচ্ছে যোগ্য চাকরিপ্রার্থীদের। আর এই প্রেক্ষাপটেই, প্রাথমিকের TET-এর দিন পিছিয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

১৩ সেপ্টেম্বর, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল ১০ ডিসেম্বর, হবে প্রাথমিকের TET। কিন্তু, পরে সেই দিন বদলে করা হয় ২৪ ডিসেম্বর। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ, ২৪ ডিসেম্বরেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করেছে গীতাপাঠ কমিটি। আসার কথা নরেন্দ্র মোদির। আর প্রধানমন্ত্রীর শহরে আসা মানেই নিরাপত্তার আঁটসাঁট।শহরজুড়ে যান নিয়ন্ত্রণ। আর সেরকমটা হলে পরীক্ষার্থীরা কি সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন? আর সেটা যদি না হয়, তাহলে তার দায় কে নেবে? একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকারকে বিঁধেছে বিরোধীরা।

এপ্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “টেট নেওয়ার ক্ষমতা নেই এই সরকারের। অস্বীকার করা যায় না, বাম জমানায় বছর বছর এই পরীক্ষাটা হত, আসলে ওরা এটা করতে চায় না। এটা করছে, কারণ কেউ যদি পরীক্ষাকেন্দ্রে না পৌঁছতে পারে, তাহলে প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া যাবে, যে তিনি আসছেন বলে পরীক্ষার্থীরা পৌঁছতে পারেননি।’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “টেট-এর দিন যাতে তালগোল পাকিয়ে যায়, তার জন্য এটা করা হল। আগের বার তো একজন মারা গেলেন।’’পর্ষদের সিদ্ধান্তের সঙ্গে গীতাপাঠের সম্পর্ক নেই বলে দাবি কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “ওটা একটা শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত, তার সঙ্গে গীতাপাঠের কী সম্পর্ক? কে আসছে, না আসছে, তার সঙ্গে সম্পর্ক নেই। পর্ষদ মনে করেছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB BJP: লোকসভা ভোটে বিজেপির 'মিশন বেঙ্গল,' অনুঘটক হবে তিন রাজ্যের ফল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget