এক্সপ্লোর

Howrah Train Derailed : সকালে লাইনচ্যুত রেল, অতি তৎপরতায় পরিষেবা স্বাভাবিক কিছুক্ষণেই, স্বাভাবিক হাওড়া থেকে ট্রেন চলাচল

Howrah Train Derailed ‌News : সকাল সাতটা দশ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল সামান্য ব্যাহত হয়।

সুনীত হালদার, হাওড়া: সকাল সকাল লিলুয়া স্টেশনের কাছে একটি খালি ট্রেন লাইনচ্য়ুত হওয়ায় হাওড়া স্টেশনে নিত্যযাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়ায়। সকাল সাতটা দশ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর মেলে। তবে এত দ্রুতই তৎপর হয় পূর্ব রেলওয়ে যাত্রীদের সমস্যায় পড়তে হয়নি বলেই জানিয়েছে, রেল কর্তৃপক্ষ। সেই সময়  দুর্ঘনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। লাইনচ্যুত কামরা ট্র্যাকে তোলার কাজ শুরু হয়।  উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়াও হয় ।
 
পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, একটি খালি ইএমইউ রেক শ্যাওড়াফুলি থেকে হাওড়া যাওয়ার সময়, লিলুয়ায় ডাউন মেইন লাইন থেকে রিভার্সিবল লাইনে ডাইভার্ট করার সময় লাইনচ্যুত হয়।  ঘড়িতে তখন সাতটা পাঁচ।  এই লাইনচ্যুতির ফলে, লিলুয়ায় ডাউন মেইন লাইন এবং রিভার্সিবল লাইনে যাতায়াত প্রভাবিত হয় বলে জানায় পূর্ব রেল।  আপ মেইন লাইনে যাতায়াতেও অসুবিধা তৈরি হয়। সেই সময় যাত্রী দুর্ভোগ এড়াতে আপ মেইন লাইনের ট্রেনগুলি আপ হাওড়া - বর্ধমান কর্ড লাইন ব্যবহার করে বেলুড় পর্যন্ত চালানো হয়। সেখান থেকে ফের আপ মেইন লাইন নেয় ট্রেনগুলু। এভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হয় রেলের তরফে। এর ফলে যাত্রীরা সমস্যায় তেমন ভাবে পড়েননি বলেই জানিয়েছে রেল।   ডাউন লাইনে ট্রেন চলাচল ফের ০৮:১৮য়  চালু হয়, জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। 
 
ভাগ্যক্রমে রেকটি খালি থাকায় এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। সকাল ১১ টা নাগাদ রেলের কাজ সম্পন্ন হয়। তখন আপ মেইন লাইন দিয়েও স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। 
 

আরও পড়ুন : 

সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 
রেলের তরফে জানানো হয়েছে, ডাউন মেইল/এক্সপ্রেস ট্রেন, যথাক্রমে 13010 ডিএন দুন এক্সপ্রেস, 13020 ডিএন বাঘ এক্সপ্রেস এবং 15712 ডিএন কাটিহার-হাওড়া এক্সপ্রেস স্বল্প সময়ের জন্য বিলম্বিত হয়।  এছা়ড়া আর কোনও সমস্যার খবর নেই বলেই দাবি করেছে রেল।     

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget