এক্সপ্লোর

Narendra Modi Kolkata Road Show: সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে?

Narendra Modi Kolkata Road Show: কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর সমর্থনে শ্য়ামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদি। 

শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, কলকাতা : আজ কলকাতায় (Kolkata) হাই প্রোফাইল রোড শো (Road Show)। শেষ দফার ভোটের আগে আজ রাজ্য়ে হাইভোল্টেজ প্রচার। এই প্রথম এবার লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে খাস কলকাতায় নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে বঙ্গে অনেকবার প্রচারে এসেছেন। তবে এবারে একেবারে ম্যারাথন প্রচার। কলকাতার প্রাণকেন্দ্রে প্রধানমন্ত্রীর মেগা রোড শো। কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে (Tapas Roy)।  

ভোট প্রচারে মঙ্গলবারই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে জোড়া সভা ও কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে রোড শো করবেন তিনি।

  • দুপুর দুটোয় বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগরের হরিপুর খেলার মাঠে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী।
  • এরপর বিকেল চারটেয় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরের সাগর সঙ্ঘ মাঠে দ্বিতীয় সভা রয়েছে তাঁর।
  • বিকেল পাঁচটা পঞ্চান্নয় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর সমর্থনে শ্য়ামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করবেন নরেন্দ্র মোদি। 

    প্রধানমন্ত্রীর কলকাতায় প্রচারের আগে দিলীপ ঘোষের দাবি, কলকাতায় বামেরা কোনওদিন জিততে পারেনি। কংগ্রেসের ভোটব্যাঙ্ক তারপর চলে গিয়েছে তৃণমূলে। এবার কলকাতা এবং তার লাগোয়া এলাকায় জিততে পূর্ণ শক্তিপ্রয়োগ করবে বিজেপি। অন্যদিকে প্রধানমন্ত্রীর সভার আয়োজনে কোমর বেঁধে নেমেছে রাজ্য বিজেপি। বৃষ্টির জন্য আয়োজনে কিছুটা দেরি হয়েছে, তবে মঙ্গলবারই সবটা আয়োজন হয়ে যাবে তুখোড় ভাবে , দাবি সুকান্ত মজুমদারের। 

    এদিকে বাংলায় আসার আগে ফের একবার দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা বলেছেন প্রধানমন্ত্রী। 'আগে দুর্নীতি হলে রাঘববোয়ালরা বেঁচে যেত, চুনোপুঁটি ধরা পড়ত। এখন দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্স। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। 'এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে' । একদিকে যখন এজেন্সি তৎপরতার বিরুদ্ধে বারবার আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা, তখন সপ্তম দফার ভোটের আগে দুর্নীতি নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে 'দেশে এজেন্সি রাজ চালাচ্ছে মোদি সরকার' এজেন্সি নিয়ে আক্রমণের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

    শহরে প্রচার আজ মুখ্যমন্ত্রীরও 
    অন্য়দিকে, আজ ভোট প্রচারে জোড়া রোড শো ও একটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিরাটি থেকে বিমানবন্দর এবং এন্টালি মার্কেট থেকে পার্কসার্কাস পর্যন্ত রোড শো-এর কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বেহালা চৌরাস্তায় জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।    
  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

    আরও পড়ুন: Cyclone Remal Update: রেমালের ক্ষয়ক্ষতিতে কী ব্যবস্থা? জেলা শাসকের দফতরে হুগলির বিজেপি প্রার্থী

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget