এক্সপ্লোর

Howrah : জটিল অস্ত্রোপচারে সাফল্য, মহিলার পেট থেকে বের করা হল প্রায় সাড়ে ৭ কেজি ওজনের টিউমার !

Tumor Removed : দীর্ঘ সময়ে বাড়তে বাড়তে সেই টিউমারের সাইজ একটি আস্ত ফুটবলের মতো হয়ে যায়

সুনীত হালদার, শিবপুর : শিবপুরের (Shibpur) বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য। মহিলার পেট থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের টিউমার (Tumor) বের করলেন চিকিৎসকরা। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসিমুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বছর ৫২-র রাজিয়া খাতুন। 

শিবপুর এলাকার বাসিন্দা রাজিয়া খাতুন। স্বামী পেশায় রিকশাচালক। পেটের মধ্যে আস্ত একটা 'ফুটবল'-এর সাইজে টিউমার ধরা পড়ে। বছর খানেক আগে ওই মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যান। কিন্তু, অর্থাভাবে বন্ধ হয়ে যায় তাঁর চিকিৎসা। এদিকে টিউমারের সাইজ পেটের মধ্যে ক্রমশ বাড়তে থাকে। ডাক্তারি পরিভাষায় এই অসুখের নাম- রেট্রো পেরিটোনিয়াল সারকোমা। এক ধরনের জটিল ক্যান্সার রোগ।

দীর্ঘ সময়ে বাড়তে বাড়তে সেই টিউমারের সাইজ একটি আস্ত ফুটবলের মতো হয়ে যায়। চলাফেরা করতে অসুবিধা বোধ করতে থাকেন রোগী । এর পাশাপাশি বমি, খিদেয় মন্দা-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। শেষমেশ শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে গত ২০ মে সকালে ভর্তি করা হয় তাঁকে। সন্ধেয় চিকিৎসক সিরাজ আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা সেই অস্ত্রোপচারের পর সাড়ে ৭ কেজির বেশি ওজনের টিউমার পেট থেকে বের করেন। 

ওই চিকিৎসক জানিয়েছেন, শেষ স্পাইনাল বোনের উপরে এবং মূত্রথলির পিছনে এই বিরাট আকারের টিউমারটি অবস্থান করছিল। অস্ত্রোপচার না হলে ওই রোগীর প্রাণহানির সম্ভাবনা ছিল। তবে অপারেশন সফল হয়েছে। এখন রোগী বিপদমুক্ত। তাঁকে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে, মাকে বাড়ি ফেরাতে পেরে খুশি মেয়ে সোনি পারভিন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডে এই অস্ত্রোপচার হওয়ায় তাঁদের এক পয়সাও খরচ হয়নি। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দিনকয়েক আগেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল একটি অস্ত্রোপচারের সাফল্য মিলেছিল। রক্ষা পায় এক কিশোর। কানের পিছন থেকে বের করা হয় কাঠের টুকরো। স্বস্তি ফেরে পরিবারে। ৩০ মিনিটের অস্ত্রোপচারে কানের পিছন থেকে বের করা হয় ৫ ইঞ্চি কাঠের টুকরো।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget