এক্সপ্লোর

Howrah News: মুহুর্মুহু ইট-বোমাবৃষ্টি, উলুবেড়িয়ায় চোলাই অভিযান ঘিরে ধুন্ধুমার, নদীপথে চম্পট দিল অভিযুক্তরা

Howrah News: হাওড়ার উলুবেড়িয়া (Uluberia News) থানা এলাকার হীরাপুর-শাখাভাঙা গ্রামের ঘটনা।

সুনীত হালদার, হাওড়া:  দোলের আগের দিন চোলাই অভিযান (Hooch Incident) ঘিরে ধুন্ধুমার কাণ্ড উলুবেড়িয়ায় (Howrah News)। আটঘাট বেঁধে সেখানে যৌথ অভিযানে নেমেছিল আবগারি দফতর এবং পুলিশ। কিন্তু এলোপাথাড়ি ইটবৃষ্টি এবং বোমাবাজিতে তাদেরকেই পিছু হটতে হল। পরে পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় অতিরিক্ত বাহিনী। তাতেই বিপুল পরিমাণ চোলাই এবং বেআইনি মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত হল। কিন্তু হাত ফস্কে বেরিয়ে গেলেন চোলাই কারবারিরা (Hooch Crime)।

হাওড়ার উলুবেড়িয়া (Uluberia News) থানা এলাকার হীরাপুর-শাখাভাঙা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সেথানে পুলিশকে সঙ্গে নিয়ে চোলাই ভাঁটিতে অভিযানে নামে আবগারি দফতর। কিন্তু গ্রামে ঢুকতে গেলে বাধার মুখে পড়ে তারা। তাদের লক্ষ্য করে চলে এলোপাথাড়ি ইটবৃষ্টি। সে সব উপেক্ষা করে ভাঁটির দিকে পুলিশ এগোতে থাকলে এর পর শুরু হয় বোমাবাজি। তাতে বাধ্য হয়েই পিছু হটতে হয় পুলিশ এবং আবগারি দফতরের আধিকারিকদের।

আরও পড়ুন: Suvendu Adhikari: আয়কর হানার 'হুমকি', শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসের তদন্তে প্রিভিলেজ কমিটি।Bangla News

পরিস্থিতি বেগতিক দেখে এর পর খবর দেওয়া হয় অতিরিক্ত বাহিনীকে। নদীপথে লঞ্চে চেপে এর পর শুরু হয় অভিযান। তাতে ছয়টি নৌকো বাজেয়াপ্ত হয়। সেই নৌকো থেকে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ চোলাই মদ এবং বেআইনি মদ তৈরির সামগ্রী। অভিযানের সময় বিপুল পরিমাণ চোলাই মদ নষ্টও করে দেয় পুলিশ।

তবে এত কসরতের পরও শেষরক্ষা হল না। চোলাই কারবারিদের নাগাল পেল না পুলিশ। পুলিশের নাগাল গলে নদীপথে ধরেই চম্পট দেন তাঁরা। তাই শুধু উদ্ধার হওয়া চোলাই এবং বেআইনি মদ তৈরির সামগ্রী নিয়েই ফিরতে হয়েছে পুলিশকে।

এই ঘটনা যদিও নতুন কিছু নয়। গত বছরও উলুবেড়িয়ায় চোলাই অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এবং আবগারি দফতরের কর্মী-আধিকারিকরা। সে বারও গ্রামে ঢুকতে গেলে প্রথমে বাধা দেওয়া হয় তাঁদের। তার পর উড়ে আসে ইট-বোমা। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget