এক্সপ্লোর

Howrah Violence : হাওড়ায় আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিলের ঘটনায় গ্রেফতার আরও ২

Ramnavami Rally : পুলিশের দাবি, পালানোর আগে অবিনাশ যাদবের কাছে আগ্নেয়াস্ত্র রেখে যায় সুমিত

হাওড়া : হাওড়ায় আগ্নেয়াস্ত্র হাতে রামনবমীর মিছিল। ঘটনায় গ্রেফতার আরও ২। বিহারের মুঙ্গের থেকে আগেই গ্রেফতার করা হয়েছে সুমিত সাউকে। এবার সালকিয়া থেকে গ্রেফতার করা হল সুমিতের ২ সঙ্গীকে। পুলিশের দাবি, পালানোর আগে অবিনাশ যাদবের কাছে আগ্নেয়াস্ত্র রেখে যায় সুমিত। পরে আগ্নেয়াস্ত্রটি আরিয়ান গুপ্ত নামে আরেকজনকে দেন অবিনাশ। ধৃত তিন জনকেই ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শিবপুরে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৪১।

হাওড়ার ( Howrah ) শিবপুরে অশান্তির ঘটনায় বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার তরুণের রাজনৈতিক পরিচয় নিয়ে আসরে নেমেছে তৃণমূল ( TMC ) । একাধিক ছবি পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ধৃত সুমিত সাউ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন।

বিহারের মুঙ্গের থেকে যুবক গ্রেফতার হওয়ার পর সাংবাদিক বৈঠক করেও সুর চড়ান কুণাল ঘোষ ( Kunal Ghosh ) । সুকান্ত মজুমদার ( Sikanta Majumdar ) তো মনে করছেন, দেখতে হবে ওটা খেলনা বন্দুক কি না। 

একছবিতে অস্ত্র হাতে, অন্য ছবিতে, হাতে বিজেপির পতাকা। আর, আরও একাধিক ছবিতে, বিভিন্ন বিজেপির উত্তরীয় পরা নেতাদের সঙ্গে। হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার তরুণের রাজনৈতিক পরিচয় নিয়ে আসরে তৃণমূল। একাধিক ছবি পোস্ট করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ধৃত সুমিত সাউ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। এই ছবিগুলিই সেই কথা বলছে। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ' কারা কেন্দ্রীয় বাহিনী চাইছে, শুভেন্দু বাহিনী চাইছে? ওই শুভেন্দু, সুকান্ত, দিলীপ এরা? আরে ওরা তো এই জন্যও ওই লোকগুলোকে আনছে। ওরা তো বিজেপির লোক। কেন্দ্রীয় টিম আনার জন্যই তো এই বাহিনী পাঠাচ্ছে বনদুক দিয়ে, বলছে গুলি চালাও। যাও গন্ডগোল কর। যাও হাঙ্গামা করো। যাতে কেন্দ্রীয় বাহিনী আসে। ' 

বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্ত হয়ে উঠেছিল শিবপুর। তার আঁচ এসে পড়েছিল শুক্রবারও। এরই মধ্যে তৃণমূল ও বিজেপির তরফে একের পর এক ভিডিও সামনে আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে এই তরুণের ছবি ট্যুইট করার পাশাপাশি পাল্টা, সাংবাদিক বৈঠক করে আরেকটি ভিডিও দেখান শুভেন্দু অধিকারী। চড়তে থাকা রাজনৈতিক চাপানউতোরের মধ্য়েই, এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে, এই ঘটনার জন্য় বিজেপিকে দায়ী করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা শুভেন্দু অধিকারী আবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার পুলিশমন্ত্রীর পদত্য়াগ দাবি করেন। অবশেষে অভিযুক্তকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করে পুলিশ। তারপরও বাগযুদ্ধ অব্য়াহত।  

আরও পড়ুন ; শিবপুর-রিষড়া থানায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget