এক্সপ্লোর

HS 2023: সংসদের আর্জিতে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহজ! জল্পনা বাড়ালেন খোদ সংসদ সভাপতি

সোমবার শেষ হয়েছে উচ্চমাধ্য়মিক পরীক্ষা। আর সেই দিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির বক্তব্যে তৈরি হল বিতর্ক!

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সংসদের আর্জিতে কি উচ্চ মাধ্যমিকের (HS Exam 2023) প্রশ্নপত্র এবার সহজ হয়েছে? পরীক্ষা শেষের দিন জল্পনা বাড়ালেন খোদ সংসদ সভাপতি। বললেন, এবারে যাঁরা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, যেহেতু তাঁদের মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই প্রশ্নপত্রের বিষয়ে বলা হয়েছিল।

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবার সহজ হয়েছে? সোমবার শেষ হল উচ্চমাধ্য়মিক পরীক্ষা। আর সেই দিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির বক্তব্যে তৈরি হল বিতর্ক! এবারে উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ৮ লক্ষের বেশি। সংসদ সূত্রে খবর, এবারের উচ্চমাধ্যমিকে রিপোর্টের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়েছেন ৫ জন। যদিও প্রশ্নপত্র নিয়ে তেমন কোনও অভিযোগ প্রকাশ্যে আসেনি। তবে প্রশ্নপত্র সহজ করার কথা বলে বিতর্ক উস্কে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “২০২১-এ মাধ্যমিকে বসেনি। এই প্রথম বড় পরীক্ষা, উচ্চমাধ্যমিক। যাতে সোজা প্রশ্নপত্র হয়, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সেই বিষয়ে কোয়েশ্চেন সেটারদের বলেছিলাম।’’


কিন্তু, উচ্চমাধ্য়মিকের প্রশ্নপত্র কেমন হবে, তা সংসদ সভাপতি কেন বলে দেবেন? সেই প্রশ্ন উঠছে শিক্ষামহলে। এবিষয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "এই ধরনের কথা কেউ বলতে পারেন প্রকাশ্যে এটা ভাবতেই আশ্চর্য লাগছে। তিনি প্রশ্ন সহজ করে ছেলেমেয়েদের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন, এই দাবি প্রকাশ্যে করা লজ্জার ব্যাপার। একইসঙ্গে ছেলেমেয়েদের পক্ষে অপমানজনক।'' ২০২১-এ করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা হয়নি। ১০০ শতাংশ পড়ুয়াকেই পাস করিয়ে দেওয়া হয়। যার জেরে এবছর মাধ্যমিকে প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেলেও, উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ১ লক্ষ।

চলতি বছর ১৪ মার্চ থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। অন্যান্য বারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

  • স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। 
  • পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে শৌচালয়ে যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। 
  • বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না। 

আরও পড়ুন: Tiljala Murder Update: তিলজলায় শিশুকন্যাকে খুন, রাজ্যকে নোটিস পাঠাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন


সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
Weather Alert: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
West Bengal News Live Updates: শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget