এক্সপ্লোর

Tiljala Murder Update: তিলজলায় শিশুকন্যাকে খুন, রাজ্যকে নোটিস পাঠাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন

Kolkata News: ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ঘিরে রবিবার রাত থেকে তিলজলা এলাকায় উত্তেজনা ছড়ায়। গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় বন্ডেল গেট এলাকা।

কলকাতা: তিলজলায় শিশুকন্যাকে খুনের ঘটনায় রাজ্যকে নোটিস পাঠাতে চলেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে পাঠানো হচ্ছে নোটিস। ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ঘিরে রবিবার রাত থেকে তিলজলা এলাকায় উত্তেজনা ছড়ায়। গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় বন্ডেল গেট এলাকা। এবার এই ঘটনা নিয়ে তৎপর হল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শিশুকন্যাকে খুনের বিষয়টি সম্পর্কে কমিশনের তরফে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে।

তিলজলায় শিশুকন্য়ার নৃশংস হত্য়াকাণ্ড ঘিরে, রবিবার রাত থেকে সোমবার বিকেল অবধি তুলকালাম চলল বিস্তীর্ণ অংশে।সপ্তাহের প্রথম দিনে রাস্তায় বেরিয়ে নাকাল হতে সাধারণ মানুষকে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ৩ ঘণ্টা স্তব্ধ শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল।পথ অবরোধের পাশাপাশি রেল অবরোধের জন্য স্তব্ধ হয়ে যায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। লাইন দিয়ে হেঁটে গন্তব্যে যেতে হয় যাত্রীদের। 

অন্ধ-বিশ্বাসের কারণেই কি চলে গেল শিশু কন্যার প্রাণ? তান্ত্রিকের পরামর্শেই সন্তান পাওয়ার আশাতেই কি নাবালিকাকে খুন করা হয়? যে ৭ বছরের নাবালিকার নৃশংস হত্যাকাণ্ড ঘিরে রবিবার রাত থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে তিলজলা, সেই ঘটনায় ধৃত অলক সাউকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, নাবালিকাকে খুনের কথা জেরায় স্বীকার করেছেন অলক সাউ। জেরায় সে জানিয়েছে, ২০২০ সালে বিয়ে হয়েছে তবে, তার কোনও সন্তান নেই। বর্তমানে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বিহার রয়েছেন। এর আগে বেশ কয়েকবার স্ত্রীর গর্ভপাত হয়। কলকাতার এক তান্ত্রিক তাকে বলেছিল, নবরাত্রিতে নাবালিকাকে বলি দিলে সন্তান পেতে বাধা থাকবে না। তাই তান্ত্রিকের পরামর্শ মেনেই প্রতিবেশীর ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের পরিকল্পনা করে।

কীভাবে নৃশংস খুন নাবালিকাকে? পুলিশ সূত্রে দাবি,প্রথমে মাথায় হাতুড়ি দিয়ে মেরে অজ্ঞান করে ধৃত। এরপর মৃত্যু নিশ্চিত করতে পাটের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। রাতে তান্ত্রিকের কাছে দেহ নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। রবিবার সকাল থেকে তিলজলা এলাকার বাসিন্দা ওই নাবালিকার খোঁজ মিলছিল না। নাবালিকারা যে আবাসনের বাসিন্দা, সেখানেই অন্য ফ্লোরের একটি বন্ধ ফ্ল্যাটে সন্ধেয় তাঁর মৃতদেহ মেলে। স্থানীয়দের দাবি, গ্যাসের সিলিন্ডারের পাশে রাখা একটি বস্তায় মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ পড়েছিল। নজর ঘোরাতেই তান্ত্রিকের গল্প?পুলিশের অনুমান, তদন্তের মোড় ঘোরাতে তান্ত্রিকের গল্প ফাঁদছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, এর নেপথ্যে আদৌ কোনও তান্ত্রিকের ভূমিকা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের।

আরও পড়ুন: Recruitment Scam: প্রাথমিকে শিক্ষক পদের দর ১০ লক্ষ! রেট চার্ট বানিয়ে চাকরি বিক্রি নীলাদ্রির,দাবি সিবিআইয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget