এক্সপ্লোর

HS Exam 2026: উচ্চমাধ্যমিকে এবার গার্ড দেবেন 'এঁরা', শিক্ষা সংসদ সূত্রে বড় খবর !

HS Exam 2026 Guard: উচ্চমাধ্যমিকে এবার গার্ড দেবেন প্রাথমিক, উচ্চ প্রাথমিকের শিক্ষকরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চমাধ্যমিকে এবার গার্ড দেবেন প্রাথমিক, উচ্চ প্রাথমিকের শিক্ষকরা।শিক্ষা সংসদ সূত্রে খবর, SIR-এর জন্য শিক্ষকের আকাল, তাই এই সিদ্ধান্ত । বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। 'রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রে নজরদারিতে লাগবে ৩৬ হাজার শিক্ষক'। সব জেলাতেই বহিরাগত শিক্ষক দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে,  শিক্ষা সংসদ সূত্রে এই খবর মিলেছে। চতুর্থ সিমেস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাস। এবার একই কেন্দ্রে ৩ ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। 

আরও পড়ুন, স্ক্রুটিনিতে আরও ৭দিন, ১৪ ফেব্রুয়ারি নয় চূড়ান্ত তালিকা, কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

একদিকে, মাধ্যমিক পরীক্ষা চলছে। সেই আবহেই, বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে রাজ্যে। এবার একই কেন্দ্রে ৩ ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। এতে প্রচুর গার্ড বা নজরদারির জন্য শিক্ষক প্রয়োজন। মাধ্যমিকের ক্ষেত্রেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে, গোটা বিষয়টা জানিয়ে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, জেলা প্রশাসনিক তদারকিতে গোটা বিষয়টা করছে। তারা জানিয়েছে, ৩৫ হাজারের বেশি শিক্ষক লাগবে। কিন্তু এত সংখ্যক শিক্ষক পাওয়া যাবে না, এটা ভেবে প্রাথমিক স্তর থেকে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে, এবার উচ্চ মাধ্যমিক হবে। 

অপরদিকে, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক। SIR আবহে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করার জন্য,  জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসকদের চিঠি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। কেন এই চিঠি? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী।২ হাজার ৬৮২টি সকুলে এই পরীক্ষা নেওয়া হবে। সূত্রের দাবি, গার্ড দেওয়া-সহ গোটা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য ৫০ হাজারের বেশি শিক্ষক ও আধিকারিকের প্রয়োজন হয়।  কিন্তু SIR আবহে মাধ্যমিক স্কুলগুলিতে কর্মরত অনেক শিক্ষককেই এবার BLO-র কাজে নিযুক্ত করা হয়েছে। 

পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা অনেক আধিকারিককে দেওয়া হয়েছে AERO-র দায়িত্ব।ফলে, কারা পরীক্ষা নেবেন বা গোটা ব্যবস্থার সঙ্গে কারা যুক্ত থাকবেন, পরীক্ষার দিন তিনেক আগেও তার ব্যাখ্যা দিতে পারেনি পর্ষদ। এই অবস্থায় জেলা নির্বাচনী আধিকারিকদের লেখা চিঠিতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন, নির্বাচন কমিশনের অধীনে, চলতি SIR প্রক্রিয়ায় ব্লক লেভেল অফিসার বা BLO হিসেবে দায়িত্ব পালনের জন্য মাধ্যমিক সকুলের শিক্ষকদের নিযুক্ত করা হয়। তাঁর আবেদন, সেইসব শিক্ষকদের পরীক্ষার দিনগুলোতে (বিকেল ৪.৩০) BLO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করা হোক। সুষঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করার জন্য এইসব শিক্ষকদের প্রয়োজন। এর আগে ১৭ ডিসেম্বর এই একই মর্মে জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছিলেন পর্ষদ সভাপতি। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget