এক্সপ্লোর

Beleghata ID Hospital : আবার ভয়াবহ ঘটনা কলকাতার হাসপাতালে, বেলেঘাটা আইডিতে উদ্ধার মানুষের মাথার খুলি, হাড়গোড়

মর্গের বাইরে একটি এলাকায় ঝোপ হয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই ভিতর থেকে উদ্ধার হয় মানুষের হাড়।

সন্দীপ সরকার, কলকাতা : কলকাতার বুক চমকে দেওয়া ঘটনা। শিরোনামে ফের এক হাসপাতালের নাম। এবার বেলেঘাটা আই ডি হাসপাতালের একটি ঘটনায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় রোগীদের। হাসপাতালের  ভিতরে ঝোপ থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও হাড়গোড়। সূত্রের খবর, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই জঙ্গল পরিস্কার করছিলেন ২ সাফাই কর্মী। সেই সময়ই মাথার খুলি সহ বহু হাড়গোড় পাওয়া যায়।

পরিত্যক্ত মর্গের বাইরে হাড়গোড়

ওই হাসপাতালেরই এক পরিত্যক্ত মর্গের বাইরে একটি এলাকায় ঝোপ হয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই ভিতর থেকে উদ্ধার হয় মানুষের হাড়। দুই দিন আগেই ওই হাসপাতাল থেকে খুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার আবার উদ্ধার হল  হাড়গোড়। বৃহস্পতি ও শুক্রবার এই হাড়গোড় পান সাফাই কর্মীরা। 

 ১৩টি হাড় উদ্ধার

জানা যাচ্ছে,  মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে। হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়ে রয়েছে সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। কীভাবে ওখানে হাড়গোড় বা খুলি এল, খতিয়ে দেখা হবে। এর আগে এমন ঘটনা এই হাসপাতালে ঘটেনি বলেই প্রত্যক্ষদর্শীদের মত।            

বাগুইআটিতেও উদ্ধার হাড়

এই বছরই জুন মাসে বাগুইআটির পরিত্যক্ত একটি বাড়ির পাশে পড়ে থাকা একটি ব্যাগ ব্যাগ থেকে বহু হাড়গোড় মেলে।  ব্যাগ খুলতেই বের হয় মানুষের মাথার খুলি,হাড়, কঙ্কাল। সেখানে  অনেকগুলি থার্মোকলের মাঝে পড়ে ছিল সেই ব্যাগ।  পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে। 

 হাওড়ায় খুলি উদ্ধার

শহরে এমন ঘটনা এই প্রথম নয়। ২০২১ সালে হাওড়ায় এক সন্ধেবেলা পুরসভার কর্মীরা ডুমুরজলা এলাকা থেকে  মাথার খুলি ও হাড়গোড় পেয়েছিলেন।  এলাকার রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করছিলেন সাফাই কর্মীরা। সেই সময় পাশের একটি ঝোপে ওই হাড়গোড় পাওয়া যায়। পুলিশকর্মীরা এলে তাঁদের উপস্থিতিতেই জঙ্গল পরিষ্কার করা হয়। তারপর  আরও বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bangladesh: 'হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত বাতিল' বিজ্ঞপ্তি জারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

সেরা শিরোনাম

Sajal Ghosh On NCPI:
"BJP ২০৯টা আসনেই জেতার সম্ভাবনা রাখে,এখন যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়..”, পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সজলের
Samik Bhattacharya On NCPI : 'ওটা মঙ্গলগ্রহের বিজেপি ইউনিট হতে পারে', বাসুনিয়ার BJP যোগের দাবি ওড়ালেন শমীক
''১৭ NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে'' দাবি বাসুনিয়ার, শমীক বলছেন ...
West Bengal News Live : সালারে জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৫
সালারে জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৫
Abu Taher : ৩ সংখ্যালঘু সাংসদকে নিয়ে বড় দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার, জবাবে NCPI সাংসদ আবু তাহের বললেন...
৩ সংখ্যালঘু সাংসদকে নিয়ে বড় দাবি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার, জবাবে NCPI সাংসদ আবু তাহের বললেন...

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:
Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget