এক্সপ্লোর

Bangladesh: 'হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত বাতিল' বিজ্ঞপ্তি জারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

Bangladesh News: বাংলাদেশে ভারত বিদ্বেষ আবহের সুযোগ নিমেশে লুফে নিয়েছে পাকিস্তানও।

কলকাতা: আরও কাছাকাছি এল ঢাকা-ইসলামাবাদ। ২০১৫ সালে পাকিস্তানের থেকে সাহায্য না নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বিজ্ঞপ্তি জারি করে বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বাংলাদেশে ভারত বিদ্বেষ আবহের সুযোগ নিমেশে লুফে নিয়েছে পাকিস্তানও। কখনও পারমানবিক বোমার প্রসঙ্গ টেনে বাংলাদেশকে সাহায্যের কথাও বলেছেন পাকিস্তানের কট্টরপন্থী নেতা। কখনও আবার তাতে উৎসাহিত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। এসবের পাশাপাশি, সম্প্রতি পাকিস্তানের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে, ভারতের সমালোচনায় সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ডিন শাহীদুজ্জামান। তিনি বলেন, "ইসলামের সবথেকে বড় শত্রু হিন্দু, যারা সবসময় ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা চালিয়ে গেছে। ভারত ক্রমাগত উপমহাদেশের ইতিহাস সম্পর্কে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে।''

আর এবার যখন বৈঠক করে ফেললেন দুই দেশের প্রধান, তখন কয়েক ধাপ এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, গত ১৩ নভেম্বর সিন্ডিকেটের সভায়, পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক পুণঃস্থাপনের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথমটিতে রয়েছে, ২০১৫ সালে পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১৩ নভেম্বরের বৈঠকে তা বাতিল করা হয়েছে। আগের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক প্রাতিষ্ঠানিক সম্পর্ক পুণঃস্থাপন এবং একাডেমিক ও গবেষণার কাজ চালু করা হল। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "সোজা অঙ্ক শত্রুর শত্রু বন্ধু হয়। এখন এই অঙ্কেই, পাকিস্তান যেহেতু ভারতের শত্রু। তাই বাংলাদেশের বন্ধু। এমনকী পরবর্তীকালে তুরস্ক, উত্তর কোরিয়া এদের সঙ্গেও বন্ধু হতে পারে। তবে চিনের সঙ্গে পারবে না। কারণ চিন আগেই জানিয়ে দিয়েছে, ভারত থাকলে তবেই আলোচনায় বসব।''

এদিকে কলকাতা থেকে জেলা...রমরমিয়ে শুরু হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্র। ২ থেকে ৫ লক্ষ টাকা খরচ করলেই, হাতে ভারতীয় পাসপোর্ট। এই চক্রে এক, দুই, তিন করতে করতে ৫ জন। জাল পাসপোর্টকাণ্ডে গ্রেফতারের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাসপোর্ট জালিয়াতিতে বুধবার বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধেও জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। যেখানে কাজ করতেন দীপঙ্কর।  পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপঙ্কর দাস একজন DTP কর্মী। মঙ্গলবার বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জি রোড থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জাল সিল, জাল পাসপোর্ট ও ভুয়ো নথি মিলিয়ে মোট ৩ হাজার নথি উদ্ধার করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh: 'কেন সংখ্যলঘুর ধর্মের উপর এই লাগাতার অত্যাচার চলবে?' যুক্তি-তক্কো অনুষ্ঠানে প্রশ্ন স্বামী পরমাত্মানন্দর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget