এক্সপ্লোর

Humayun Kabir: "অভিষেকের সভায় যত ভিড় হবে,তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে..", হুঙ্কার হুমায়ুনের

Humayun Kabir On Abhishek Banerjee: বিধানসভা ভোটে ১০০ আসনে জেতার হুঙ্কার, কী বললেন আজ হুমায়ুন ?

মুর্শিদাবাদ: অভিষেকের সভার থেকে বেশি জমায়েত হবে, হুঙ্কার হুমায়ুনের, 'মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে,তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে।মুর্শিদাবাদে অভিষেক যেখানে যেখানে সভা করবেন, সেখানে সেখানে পাল্টা সভা', চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবীর।নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবীর। বিধানসভা ভোটে ১০০ আসনে জেতার হুঙ্কার হুমায়ুনের।

আরও পড়ুন, 'তৃণমূল অনুপ্রবেশকারীদের লালন-পালন করেছে' ! ফের মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি শুভেন্দুর 

হুমায়ুন কবীর : আমার টার্গেট ১০ লাখ। 

প্রশ্ন : সভা করা নিয়ে কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন ?

হুমায়ুন কবীর : হ্যাঁ কিছু....আছে, কিছু তৃণমূলের..যারা চেটে খায়। তোলাবাজি করে খায়। বালি-পাথরের গাড়ি থেকে তোলা তুলে, পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা, তাঁরা আমাকে গোব্যাক বলছে, বিজেপির B টিম বলছে। আমি নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবীর, ২৯৪ টা আসনে না হলেও, ১৮২ টা আসনে, যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন কে B টিম, A টিম, C টিম, তার প্রমাণ, মানুষই দিয়ে দেবে।

নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডের পর, মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্য়াস, তারপর 'জনতা উন্নয়ন পার্টি' নামে নতুন দল তৈরি করে বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা।

হুমায়ুন কবীর বলেন, ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়) গরিবের রক্ত চুষে খায়।  হুমায়ুন কবীরের খাঁড়ায় পড়ে তাঁকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বেলডাঙায় রোড শো করতে আসতে হচ্ছে।  ও যে রোড শো করবে যত হাজার লোক হবে, আমরাও ড্রোন ক্যামেরা ঘুরবে। আর ১৯ তারিখে তার জবাব ওই বেলডাঙা থেকে আমি রোড শো করব। ওপেন চ্যালেঞ্জ। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। এর আগে নাম না করে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবীর। মূলত সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, আপনি মন্দির তৈরি করুন, মসজিদ তৈরি করুন, গুরুদ্বার তৈরি করুন, চার্চ তৈরি করুন, রাজনীতি ছেড়ে দিন।'

 হুমায়ুন কবীর বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওঁর পিসিকে বলুন যে, ২০২৬ সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং যে সাধের জগন্নাথ ধাম করেছে, ১০০ বিঘা জায়গায় সরকারি জায়গায় ৪০০ কোটি টাকা খরচ করে, আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে আমি JUP-র চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নমাজ পড়ব। ' নতুন দল ঘোষণা করেছেন এক মাসও হয়নি। তার মধ্যেই, বিধানসভা ভোটের মুখে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবীর।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
Mamata Banerjee-CPIM: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget