এক্সপ্লোর

Humayun Kabir: ফের মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা হুমায়ুন কবীরের, 'সংসদে গেলে সাপোর্ট করতে পারি'

নওদার বিধায়ক বলেন, 'উনি যদি লোকসভায় যাওয়ার জন্য বসিরহাট উপনির্বাচনে লড়েন, সেক্ষেত্রে আমি প্রার্থী নাও দিতে পারি।'

কলকাতা: বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাশা উল্টে দিয়ে রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি সরকার। আর ভোটে হারের মাসখানেকের মধ্যে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল এখন ভেঙে খানখান। তৃণমূলে এই উথালপাথাল পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর আসন ছেড়ে দিতে পারেন। আর এবার ফের মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর বার্তা হুমায়ুন কবীরের।                           

জল্পনা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন। এ প্রসঙ্গে এবিপি আনন্দকে নওদার বিধায়ক বলেন, 'উনি যদি লোকসভায় যাওয়ার জন্য বসিরহাট উপনির্বাচনে লড়েন, সেক্ষেত্রে আমি প্রার্থী নাও দিতে পারি। ওঁকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমি সাপোর্ট করতে পারি। বিধানসভায় আসলে তো ভালই, না হলে পার্লামেন্টে যাবেন। সর্বভারতীয় রাজনীতিতে তিনি উল্লেখযোগ্য ব্যক্তি। ভারতবর্ষের রাজনীতিতে তার পরিচিতি গুরুত্ব অনেক বেশি। বিজেপির একনায়কতন্ত্র-র বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি যেভাবে চলছে সব রাজ্যের ক্ষমতা দখল করে এটা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবন কোনও হেলাফেলার বিষয় নয়।'                           

আরও পড়ুন, যুদ্ধ, জলবায়ু সঙ্কট, প্রকৃতির আর্তনাদ—২০৫০ সালের পৃথিবী কি বাসযোগ্য থাকবে?

বৃহস্পতিবার কী প্রস্তাব দিয়েছিলেন হুমায়ুন কবীর?  

বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের গড় ভবানীপুরে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আসন যাওয়ার পাশাপাশি, এখন আর বিধায়কও নন তৃণমূলনেত্রী। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন প্রস্তাব দিলেন হুমায়ুন কবীর। আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন বলেছিলেন, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমার সিনিয়ার মোস্ট, গোটা রাজ্যের (শুধু) নেত্রী না, তিনি (শুধু) বাংলার নেত্রী না, তিনি ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী। তাঁর এই সময় বিধানসভায় আসা জরুরি ছিল। কিন্তু হেরে গেছেন। ভবানীপুরের মানুষ তাঁকে হারিয়ে দিয়েছে। তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি আসতে চান, আমাকে ব্যক্তিগত স্তরে বললে, হুমায়ুন কবীর অবশ্যই ব্যাপারটা... রেজিনগরের মানুষের কাছে হুমায়ুন কবীর শেষ কথা বলবে।'                                                 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget