এক্সপ্লোর

Humayun Kabir : তৃণমূল থেকে সাসপেন্ড, তাহলে কি বিধায়ক পদ ছাড়ছেন হুমায়ুন ? দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা

Humayun Kabir On TMC: দল থেকে সাসপেন্ড হওয়ার পর কাল সভা, আজ পরিদর্শনে হুমায়ুন কবীর, এই সভাস্থল থেকেই 'বাবরি মসজিদে'র শিলান্য়াস করার কথা তাঁর

পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ : দল থেকে সাসপেন্ড হওয়ার পর কাল রেজিনগরে মরাদিঘীর মাঠে সভা হুমায়ুন কবীরের। আজ সভাস্থলে পরিদর্শনে এলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই সভাস্থল থেকেই 'বাবরি মসজিদে'র শিলান্য়াস করার কথা তাঁর। সভার আগে চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে মঞ্চ বাঁধার কাজ। রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও সাঁটা হয়েছে।

আরও পড়ুন, 'তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ?' তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের !

প্রশ্ন: আপনি নিজে সরজমিনে এসে খতিয়ে দেখছেন, আপনাকে সাসপেন্ড করা হল, এবং পাশাপাশি কালকের যে অনুষ্ঠান, সেক্ষেত্রে অনড় আপনি ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : নিশ্চয়ই। কালকে, অনুষ্ঠান বেলা ১২ টার সময় শুরু হবে। কোনও ভাষণ হবে না। কোনও দলের প্রশ্ন আসবে না। কোনও কারও বিরুদ্ধে কুৎসা হবে না। রাজনৈতিক দলের কোনও বিরোধীতা হবে না। 

প্রশ্ন: প্রশাসনের তরফ থেকে কি , মানে আপনি কি কোনও যোগাযোগ করেছেন ? একটা অনুমতি নেওয়ার থাকে তো যেকোনও অনুষ্ঠানে ? 

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : অনুমতি দিক না দিক, আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙা-কে মেল করেছি। ..সাহায্য চেয়েছি, যাতে এখানে কোনও প্রবলেম ক্রিয়েট না হয়। বা কোনও অশান্তি না হয়। ল অ্য়ান্ড অর্ডার ব্যাহত না হয়। আমি নিজে থাকব।  আমি একাই..অনেক কাফি। আমি ১০ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে, ১০ হাজার লোক আমার বাইরে যায় না। 

প্রশ্ন:  পুলিশ কি বলল ? আপনাকে অনুমতি দিল ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : দিয়েছে কি দেয়নি,..আমি মেল করে দিয়েছি, থানাতে, তারা কি করবে, কী অ্যাকটিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে, তাঁদের সুরক্ষা, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, বা ট্রাফিক জ্যাম না হয়, সেটা প্রশাসনের দেখা উচিত। 

প্রশ্ন:  তৃণমূল কংগ্রেসের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : নানা প্রশ্নই আসে না। আমিও তাঁদের সঙ্গে কোনও যোগাযোগে থাকতে চাইনা।..আগামীদিনে আমার বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে।

প্রশ্ন: তৃণমূল ছাড়ছেন কবে ?

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর : তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। আমি তৃণমূলের কোনও পোস্টে নেই। সাংগাঠনিক কোনও জায়গায় নেই। বিধায়ক আছি। সেটা ১৭ তারিখে রিজাইন করে দেব।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফিরছে পাস-ফেল প্রথা? স্কুলে নিষিদ্ধ হবে মোবাইল? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? লাইভ আপডেট
ফিরছে পাস-ফেল প্রথা? স্কুলে নিষিদ্ধ হবে মোবাইল? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? লাইভ আপডেট
Chorbagan Stampede: পুলিশ কমিশনারের পদত্যাগ চাইলেন কুণাল, এর থেকে নিরপেক্ষ তদন্ত কী হবে? পাল্টা মুখ্যমন্ত্রী
পুলিশ কমিশনারের পদত্যাগ চাইলেন কুণাল, এর থেকে নিরপেক্ষ তদন্ত কী হবে? পাল্টা মুখ্যমন্ত্রী
Jogen Chowdhury: 'নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেছিল, ফোন ধরত না..', যোগেন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
'নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেছিল, ফোন ধরত না..', যোগেন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ

ভিডিও

RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda
CJP Protest On Chorbagan: চোরবাগান বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে পথে ককরোচ জনতা পার্টি
Dengue News: পুজোর মাসে একলাফে প্রায় দ্বিগুণ ডেঙ্গি আক্রান্ত
CPM Party Office Vandalized: দক্ষিণ ২৪ পরগনার Canning-র তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনা
Suvendu Adhikari : মমতাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, কাকদ্বীপ থেকে তুললেন প্রিজন ভ্যানের প্রসঙ্গ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Harshana Yoga: 'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
Astro: আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
Embed widget