এক্সপ্লোর

Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

Crime News: প্রকাশ্য রাস্তায় স্ত্রী'কে কুপিয়ে, নিজের গলায় এলোপাথাড়ি কোপ মারলেন এক ব্যক্তি, এমনই গুরুতর অভিযোগ উঠেছে সোদপুরে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা, সোদপুর : সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন ! স্ত্রী'কে খুনের পর নিজের গলায় এলোপাথাড়ি কুপিয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তর। স্ত্রী গীতা দাসকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী প্রভাস দাস আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। সাইকেল করে সোদপুর স্টেশনের দিকে যাওয়ার সময় স্ত্রী'কে এলোপাথাড়ি কোপ মারেন স্বামী, এমনটাই অভিযোগ উঠেছে। 

প্রকাশ্য রাস্তায় স্ত্রী'কে কুপিয়ে, নিজের গলায় এলোপাথাড়ি কোপ মারলেন এক ব্যক্তি, এমনই গুরুতর অভিযোগ উঠেছে সোদপুরে। গুরুতর আহত অবস্থায় গীতা দাস নামের মহিলাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জানা গিয়েছে, স্বামী প্রভাস দাসকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোদপুর ঘোলার মহেন্দ্রনগর এলাকার বাড়ি থেকে যখন ওই মহিলা সাইকেলে করে সোদপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন, তখন কাঁচ কলের কাছে তাঁর স্বামী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন। ভিড়ে ঠাসা রাস্তায়, প্রকাশ্যে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে। 

রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...

ধূপগুড়িতে মহিলার রহস্যমৃত্যু 

ধূপগুড়িতে মহিলার রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার। ব্যাংকে যাওয়ার পর থেকে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয় মহিলার। পাড়ার একটি ক্লাবের মধ্যে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গতকাল স্বামী ও ৭ মাসের সন্তানের সঙ্গে ব্যাঙ্কে যান মহিলা। সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন স্বামী, টাকা তোলার পর আর ফেরেননি মহিলা। রাতে খোঁজাখুজি করে না পেয়ে, স্ত্রী নিখোঁজের অভিযোগ দায়ের করেন স্বামী। এরপর তদন্তে নেমে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 

প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী 

প্রেমিকার ভাড়া বাড়িতে স্ত্রী'কে খুনের পরিকল্পনা। বিয়ের তিন মাসের মধ্যেই ২২ বছরের তরুণীকে গুলি করে খুন করেছেন তাঁর স্বামী। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার ভাড়া বাড়িতে আগে থেকেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা করে রেখেছিলেন যুবক। আর সেই কাজে তাঁকে পুরোপুরি সাহায্য করেছিলেন তাঁর প্রেমিকা। নিজের তিন বছরের প্রেমের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকার সঙ্গে মিলে বিয়ের তিনমাসের মধ্যেই স্ত্রী'কে গুলি করে খুন করেছেন ওই অভিযুক্ত যুবক। এই ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের মানেসরে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Accident: মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়িতে ধাক্কা ট্রাকের, একই পরিবারের ৯ জনের মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget