এক্সপ্লোর

Recruitment Corruption: 'কালীঘাটের কাকুকে চিনি না' দাবি কুন্তলের, 'সবাইকে চেনে', পাল্টা তাপস

CBI: সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির টাকা কোন কোন জায়গা থেকে এসেছিল? কাদের পকেটে ঢুকেছে? এই সমস্ত তথ্যও আজ আদালতে তুলে ধরবে সিবিআই।

কলকাতা: 'কালীঘাটের কাকুকে চিনি না, নিজাম প্যালেস থেকে বেরনোর সময় দাবি করেছিল কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তবে সে দাবি কার্যত নস্যাৎ করে তাপস মণ্ডলের (Tapas Mondal) দাবি, 'সব চেনে, সবাইকে জানে কুন্তল'। এ দিন নিজাম প্যালেস (Nizam Palace) থেকে বেরনোর সময়েই এমন মন্তব্য করেন তিনি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) টাকা কোন কোন জায়গা থেকে এসেছিল? কাদের পকেটে ঢুকেছে? এই সমস্ত তথ্যও আজ আদালতে তুলে ধরবে সিবিআই (CBI)। তাপস, কুন্তল ও নীলাদ্রির জামিনের বিরোধিতা করে তদন্তে উঠে আসা নতুন তথ্য পেশ করা হবে। গোপাল দলপতি, কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে জেরায় মেলা তথ্য কেস ডায়েরির মাধ্যমে পেশ করা হবে। 

'কালীঘাটের কাকু' রহস্য: গোপাল দলপতিই (Gopal Dalapati) প্রথমবার বলেছিলেন, 'কালীঘাটের কাকু'র কথা। গতকাল তাপস মণ্ডল (Tapas Mondal) দাবি করেছেন, সুজয়কৃষ্ণ ভদ্রই হলেন 'কালীঘাটের কাকু'। যদিও সুজয়ের দাবি, কেন তাঁকে কালীঘাটের কাকু বলা হচ্ছে, তিনি তা জানেন না। 

কে সুজয়কৃষ্ণ ভদ্র? সুনীল গঙ্গোপাধ্য়ায়ের কাকাবাবু ও সিন্দুক রহস্য় পড়েননি, এমন ব্য়ক্তি খুঁজে পাওয়া দায়! কিন্তু, এখন যাবতীয় রহস্য় কালীঘাটের কাকুকে নিয়ে! এই প্রথম প্রকাশ্যে এলেন তাপস মণ্ডল বর্ণিত 'কালীঘাটের কাকু'কে এই 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র? কালীঘাটের সঙ্গে তাঁর যোগযোগ কোথায়? তিনি কতটা প্রভাবশালী? নিয়োগ দুর্নীতির সঙ্গে কি সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) বিশেষ সম্পর্ক রয়েছে?

এক্সক্লুসিভ সুজয়কৃষ্ণ ভদ্র: গতকালই এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারও দিয়েছেন সুজয়। খোলসা করেছেন তাঁর কালীঘাট-কানেকশন। 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে। সম্প্রতি, বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ট্য়ুইটারে লিখেছিলেন, কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো। কিন্তু, কে কালীঘাটের কাকু?নাম বলেননি কেউ। মঙ্গলবার তাই খোলসা করে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল বলেন,'কালীঘাটের কাকু' হলেন সুজয়কৃষ্ণ ভদ্র।

আরও পড়ুন: Jalpaiguri News: মাধ্যমিক দিতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার, শুঁড়ে তুলে আছাড় মারল হাতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget