এক্সপ্লোর

Ashok Dinda On Mamata: "মমতা অ্যাগ্রেসিভ বোলিং করেছেন, ব্যাট করতে পারেনি ED.." ! বিস্ফোরক BJP বিধায়ক অশোক দিন্দা

BJP MLA Ashok Dinda Appreciate Mamata On ED Raid: IPAC-এর অফিসে অভিযান চলাকালীন ED-র ভূমিকা নিয়ে একেবারে উল্টোপথে হেঁটে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল, কলকাতা: IPAC-এর অফিসে অভিযান চলাকালীন ED-র ভূমিকা নিয়ে একেবারে উল্টোপথে হেঁটে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। যেখানে খোদ শুভেন্দু অধিকারী বলছেন ED বাধা না দিয়ে ঠিক করেছে, সেখানে তাঁদের দলেরই বিধায়ক বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাগ্রেসিভ বোলিং করেছেন কিন্তু ED ব্যাট করতে পারেনি। এমনকী, সন্দেশখালির উদাহরণ পর্যন্ত তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। এদিকে একে সেটিংয়ের বাইরে অন্য কিছুই বলতে রাজি নয় সিপিএম-কংগ্রেস। 

আরও পড়ুন, "I PAC সম্পূর্ণ অভিষেক চালান", মন্তব্য মদনের, অতীতে এই সংস্থার বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ তুলেছিলেন তিনি !

ইডি আই প্য়াক কর্ণধারের বাড়ি ও ফ্ল্য়াটে তল্লাশি চালাচ্ছে। পাহাড়ায় কেন্দ্রীয় বাহিনী। মুখ্য়মন্ত্রী পৌঁছলেন। কোথাও নিজে নথিপত্র নিয়ে বেরিয়ে এলেন...কোথাও নিরাপত্তা রক্ষীদের অনেক কাগজপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। কিন্তু প্রশ্ন উঠে গেল এটা কী করে সম্ভব? নানা মহলে প্রশ্ন উঠছে, ইডি ও কেন্দ্রীয় বাহিনী কেন মুখ্য়মন্ত্রীকে আটকালেন না? তাহলে কি নেপথ্য়ে অন্য় কিছু আছে? শুধু সিপিএম না কংগ্রেস নয়...ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির মধ্য়ে থেকেও। 

ময়না বিজেপি বিধায়ক  অশোক দিন্দা বলেন, ED-র আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। ED এত সহজে ৯ মিনিটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেপার দিয়ে দেবে আমি মনে করি এটা একদম ইডি-র একটা অংশ, মানে ED-দের আরেকটু ফাইট করা উচিত ছিল। আমি একজন ফাইটার তো, খেলার মাঠের লোক। সুদে-আসলে, আমার মনে হয় যদিমমতা বন্দ্যোপাধ্যায় দরজা ভেঙে ঢুকে যেত, কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগত। যে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, বন্দুক ঠেকালেন, আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। 

 কিন্তু এই নিয়ে উলটো সুর শুভেন্দু অধিকারীর গলায়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাধা দিলে ইডির লোকেরা আক্রান্ত হতে হত। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পার্সোনাল সিকিউরিটির লোকদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে অপব্যবহার করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতে হত। ভোট এসে গেছে।তাই গোটা ঘটনার মধ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও নরেন্দ্র মোদির ফের সেটিং খেলা দেখছে কংগ্রেস-সিপিএম।

প্রদেশ কংগ্রেস সভাপতি  শুভঙ্কর সরকার বলেন, এই হঠাৎ করে ইডির যাওয়া এবং সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছনো, এবং ইডির সামনে থেকে ফাইল নিয়ে আসা, প্রধানমন্ত্রীর যখন গাড়ি আটকেছিলেন নির্বাচনের সময় সেই আধিকারিককে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল,ইডি অফিসার যারা কালকে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিলেন তাদের তো হতে হয়নি।  পুরোটাই ড্রামা, পুরোটাই ম্যাচ ফিক্সিং আর নিজেরা দেখানোর চেষ্টা করছে যে দেখ বিজেপি আর তৃণমূলই মার্কেটে আছে, আর কেউ মার্কেটে নেই। 

 সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, কোনও সন্দেহ আছে নাকি? এসব যা হচ্ছে, এটাতো একটা চিত্রনাট্য। নাকি আমি জানি না এটা একটা নাট্যচিত্র কিনা। দেখে তারপর নাটক করা নাকি নাটক, তাই অনুযায়ী প্লট বানানো। এতো নাট্যচিত্র, চিত্রনাট্য না। ভোটের আগে আসল খেলা? না কি নকল? জানেন তো রাজনীতির কুশীলবরাই!

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget